Ortho Songbad আর্কাইভ

গ্রামীণফোনের ইপিএস কমলো ১৭ শতাংশ

গ্রামীণফোনের ইপিএস কমলো ১৭ শতাংশ
চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকের (জানুয়ারি’২১-মার্চ’২১) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে শেয়ারবাজারে তালিকাভুক্ত দেশের শীর্ষ মোবাইল ফোন অপারেটর কোম্পানি গ্রামীণফোন লিমিটেড। গত বছরের তুলনায় এবছর কোম্পানিটির ইপিএস ১৭ শতাংশ কমেছে।

সোমবার (১৯ এপ্রিল) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে ওই প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

প্রথম প্রান্তিকে কোম্পানিটি শেয়ার প্রতি আয় বা ইপিএস হয়েছে ৬ টাকা ৬০ পয়সা, যা গত বছরের একই সময়ে ৭ টাকা ৯২ পয়সা ছিল। গত বছরের তুলনায় প্রথম প্রান্তিকে গ্রামীণফোনের ইপিএস ১ টাকা ৩২ পয়সা বা প্রায় ১৭ শতাংশ।

গত ৩১ মার্চ, ২০২১ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ৪৫ টাকা ১৯ পয়সা। আগের বছর একই সময় ছিল ৩৬ টাকা ৩১ পয়সা।

মুল সাইট থেকে

পুজিবাজার