Ortho Songbad আর্কাইভ

গ্রামীণফোনের প্রথম প্রান্তিক প্রকাশ

গ্রামীণফোনের প্রথম প্রান্তিক প্রকাশ
পুঁজিবাজারে তালিকাভুক্ত দেশের শীর্ষ মোবাইল ফোন অপারেটর কোম্পানি গ্রামীণফোন লিমিটেড চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকের (জানুয়ারি’২১-মার্চ’২১) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

সূত্র মতে, প্রথম প্রান্তিকে কোম্পানিটি শেয়ার প্রতি আয় বা ইপিএস হয়েছে ৬ টাকা ৬০ পয়সা, যা গত বছরের একই সময়ে ৭ টাকা ৯২ পয়সা ছিল। গত বছরের তুলনায় প্রথম প্রান্তিকে গ্রামীণফোনের ইপিএস কমেছে ১ টাকা ৩২ পয়সা বা প্রায় ১৭ শতাংশ।

গত ৩১ মার্চ, ২০২১ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ৪৫ টাকা ১৯ পয়সা। আগের বছর একই সময় ছিল ৩৬ টাকা ৩১ পয়সা।

মুল সাইট থেকে

পুজিবাজার