Ortho Songbad আর্কাইভ

দর কমার শীর্ষে যমুনা ব্যাংক

দর কমার শীর্ষে যমুনা ব্যাংক
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বুধবার দর কমার শীর্ষে রয়েছে যমুনা ব্যাংক লিমিটেড। আজ কোম্পানিটির দর ১ টাকা ৮০ পয়সা কমেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

বুধবার কোম্পানিটি সর্বশেষ ১৬ টাকা ৯০ পয়সা দরে লেনদেন হয়। এদিন কোম্পানিটি ১৫৮ বারে ২ লাখ ৮১ হাজার ৪৯৫টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৪৭ লাখ টাকা।

লুজার তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে জুট স্পিনার্স লিমিটেড। আজ কোম্পানিটির দর ১ টাকা বা দশমিক ৯৯ শতাংশ কমেছে। শেয়ারটি সর্বশেষ ১০০ টাকা দরে লেনদেন হয়।

সিএপিএম আইবিবিএল লুজার তালিকার তৃতীয় স্থানে রয়েছে। ফান্ডটির দর ১ টাকা ৩০ পয়সা বা ৫ টাকা ৮০ শতাংশ কমেছে।

দর কমার তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- সিএপিএম বিডিবিএল মিউচ্যুয়াল ফান্ড, হাইডেলবার্গ সিমেন্ট, প্রিমিয়ার লিজিং, ফ্যাস ফিন্যান্স, প্রভাতি ইন্স্যুরেন্স, বিডি ফিন্যান্স ও মোজাফফর হোসাইন স্পিনিং মিলস লিমিটেড।

মুল সাইট থেকে

পুজিবাজার