Ortho Songbad আর্কাইভ

খেলাফত মজলিস নেতা শারাফত হোসাইন গ্রেফতার

খেলাফত মজলিস নেতা শারাফত হোসাইন গ্রেফতার
বাংলাদেশ খেলাফত মজলিসের যুগ্ম সাধারণ সম্পাদক মুফতি শারাফত হোসাইনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগ।

বুধবার (২১ এপ্রিল) বিকেল ৫টার দিকে রাজধানীর মিরপুরের বাসা থেকে তাকে গ্রেফতার করে গুলশান গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি দল।

বিষয়টি নিশ্চিত করে ডিএমপির গোয়েন্দা বিভাগের যুগ্ম কমিশনার মাহবুব আলম গণমাধ্যমকে বলেন, ২০১৩ সালে দায়ের করা একটি মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে। সাত দিনের রিমান্ড চেয়ে আগামীকাল (বৃহস্পতিবার) তাকে আদালতে সোপর্দ করা হবে। গ্রেফতার মুফতি শারাফত হোসাইন মামুনুল হকের অত্যন্ত ঘনিষ্ঠ ছিলেন।

এদিকে গতকাল (মঙ্গলবার) ঢাকা মহানগর হেফাজতে ইসলামের সহসভাপতি ও বাংলাদেশ খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব মাওলানা কোরবান আলীকে গ্রেফতার করে পুলিশ।

 

মুল সাইট থেকে

পুজিবাজার