সাতক্ষীরার ঘেরে বিষ প্রয়োগে ১০ লাখ টাকার মাছ নিধণ
সাতক্ষীরা সদর উপজেলার শিবনগর গ্রামের একটি মাছের ঘেরে দুর্বৃত্তরা বিষ প্রয়োগ করে প্রায় ১০ লাখ টাকার মাছ নিধন করেছে বলে অভিযোগ উঠেছে। মঙ্গলবার গভীর রাতে এ ঘটনা ঘটে।
ঘের মালিক রাকিব হাসান রনি জানান, স্থানীয়দের দেয়া খবরের শুনে বুধবার সকালে গিয়ে তিনি দেখতে পান, ঘেরে থাকা রুই, কাতলা, সিলভারসহ বিভিন্ন প্রজাতির মাছ মরে ভেসে উঠছে।
এতে তার প্রায় ১০ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে তিনি দাবি করেন। পূর্ব শত্রুতার জের ধরে তারা এ কাজটি করতে পারে বলে তিনি প্রাথমিকভাবে ধারনা করছেন। এ ঘটনায় থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বুরহান উদ্দীন জানান, এ ঘটনায় থানায় অভিযোগ দায়ের হয়েছে। তদন্ত শেষে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।