Ortho Songbad আর্কাইভ

জামিন-জরুরি আবেদন নিষ্পত্তিতে বিশেষ আদালত পরিচালনার সিদ্ধান্ত

জামিন-জরুরি আবেদন নিষ্পত্তিতে বিশেষ আদালত পরিচালনার সিদ্ধান্ত
জামিন ও অতি জরুরি ফৌজদারি আবেদন নিষ্পত্তি করতে ভার্চুয়ালি বিশেষ জজ আদালত ও বিশেষ বিভাগীয় জজ আদালতের কার্যক্রম পরিচালনা করা যাবে।

বৃহস্পতিবার (২২ এপ্রিল) প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নির্দেশে এ বিষয়ে বিজ্ঞপ্তি জারি করেছে সুপ্রিম কোর্ট প্রশাসন।

সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রার মো. গোলাম রব্বানী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, করোনাভাইরাসের সংক্রমণ রোধে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত প্রত্যেক বিভাগীয় বিশেষ জজ/বিশেষ জজ আদালত জামিন ও অতি জরুরি ফৌজদারি দরখাস্ত নিষ্পত্তি করতে ভার্চুয়ালি আদালতের কার্যক্রম পরিচালনা করবেন।

এ আদেশ আগামী ২৫ এপ্রিল থেকে কার্যকর হবে এবং পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত বলবৎ থাকবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

মুল সাইট থেকে

পুজিবাজার