Ortho Songbad আর্কাইভ

প্রথম প্রান্তিকে আইপিডিসি’র নীট মুনাফা ২০ কোটি ৪৯ লাখ টাকা

পুঁজিবাজারে তালিকাভুক্ত আর্থিক খাতের কোম্পানি আইপিডিসি ফাইন্যান্স লিমিটেড চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকের (জানুয়ারি’২১-মার্চ’২১) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।এই প্রান্তিকে কোম্পানিটি ‌২০ কোটি ৪৯ লাখ টাকা নীট মুনাফা করেছে।

বৃহস্পতিবার (২২ এপ্রিল) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে ওই প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।

সূত্র মতে, গত বছর একই সময়ে মুনাফার পরিমাণ ছিল ১৫ কোটি টাকা।

অন্যদিকে প্রথম প্রান্তিকে কোম্পানিটি শেয়ার প্রতি আয় বা ইপিএস হয়েছে ৫৫ পয়সা, যা গত বছরের একই সময়ে ৪০ পয়সা ছিল।

গত ৩১ মার্চ, ২০২১ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ১৬ টাকা ৫২ পয়সা।

মুল সাইট থেকে

পুজিবাজার