নারী চিকিৎসকের সঙ্গে বাকবিতণ্ডায় জড়ানো সেই ম্যাজিস্ট্রেটকে বদলি
রাজধানীর এলিফ্যান্ট রোডে চিকিৎসক সাঈদা শওকত জেনির সঙ্গে বাগবিতণ্ডায় জড়ানো ঢাকা জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ মো. মামুনুর রশীদকে বরিশাল বিভাগে বদলি করা হয়েছে।
বৃহস্পতিবার (২২ এপ্রিল) রাতে গণমাধ্যমকে বিষয়টি জানিয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব শেখ ইউসুফ হারুন। তবে তার দাবি, কোনো বিশেষ ঘটনা নয়, স্বাভাবিক প্রক্রিয়াতেই ম্যাজিস্ট্রেটকে বদলি করা হয়েছে। তিনি জানান, বদলির বিষয়টি আগে থেকেই প্রক্রিয়াধীন ছিল।
করোনাভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণে সরকার আরোপিত বিধিনিষেধের পঞ্চম দিনে রোববার (১৮ এপ্রিল) রাজধানীর এলিফ্যান্ট রোডে নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালন করা শেখ মামুনুর রশিদ ও নিউমার্কেট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এ কাইয়ুমের সঙ্গে বাগবিতণ্ডা হয় ডা. সাঈদা শওকত জেনির। তিনি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) রেডিওলজি অ্যান্ড ইমেজিং বিভাগের সহযোগী অধ্যাপক।
এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে নানা আলোচনা-সমালোচনা হয়। ঘটনার পর পুলিশ ও চিকিৎসকদের বিভিন্ন সংগঠন পক্ষে-বিপক্ষে বিবৃতিও দেয়।