Ortho Songbad আর্কাইভ

নারায়ণগঞ্জে গ্যাস বিস্ফোরণ, শিশুসহ দগ্ধ ১১

নারায়ণগঞ্জে গ্যাস বিস্ফোরণ, শিশুসহ দগ্ধ ১১
নারায়ণগঞ্জের ফতুল্লার তল্লা মসজিদের পাশের একটি তিনতলা বাড়িতে গ্যাস বিস্ফোরণে নারী ও শিশুসহ ১১ জন দগ্ধ হয়েছে।

শুক্রবার (২৩ এপ্রিল) ভোর ৬টার দিকে এই বিস্ফোরণ হয়।

ফায়ার সার্ভিসের উপপরিচালক মোহাম্মদ আরেফিন বিষয়টি নিশ্চিত করে জানান, দগ্ধ পাঁচজনকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। অন্যদের নারায়ণগঞ্জ ১০০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। ভবনের তৃতীয় তলায় গ্যাস লাইনের লিকেজ থেকে বিস্ফোরণ হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

মুল সাইট থেকে

পুজিবাজার