Ortho Songbad আর্কাইভ

প্রোগ্রাম ম্যানেজার পদে চাকরি, বেতন ১৩১০০০ টাকা

প্রোগ্রাম ম্যানেজার পদে চাকরি, বেতন ১৩১০০০ টাকা
আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা অসিএফ সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে। প্রতিষ্ঠানটি তাদের কমিউনিকেশন বিভাগে লোকবল নিয়োগ দেবে। আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম- অ্যাকশন অ্যাগেইনস্ট হাঙ্গার ( এসিএফ)

পদের নাম- প্রোগ্রাম ম্যানেজার ( কমিউনিকেশন)

পদের সংখ্যা- ১টি

কাজের ধরন- পূর্ণকালীন

কর্মস্থল- কক্সবাজার, উখিয়া

আবেদন যোগ্যতা

১। যেকোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে গণযোগাযোগ, সামাজিক বিজ্ঞান, বিজনেস ডেভেলপমেন্ট বিষয়ে স্নাতক ও স্নাতকোত্তর পাস।

২। সংশ্লিষ্ট কাজে ৪-৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

৩। প্রকল্প পরিচালনা ও মিডিয়া নিয়ে কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

৪। নারী ও পুরুষ উভয় আবেদন করতে পারবেন।

৫। বাংলা ও ইংরেজি উভয় ভাষাতেই সাবলীল হতে হবে।

আবেদন যেভাবে

আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন বিডি জবসের মাধ্যমে।

বেতন ও সুযোগ সুবিধা

১। বেতন ১৩১০০০ টাকা

২। অন্যান্য সুবিধা কোম্পানির নীতিমালা অনুসারে প্রদান করা হবে।

আবেদনের শেষ তারিখ

৬ মে, ২০২১ পর্যন্ত

মুল সাইট থেকে

পুজিবাজার