ব্যর্থতা আড়াল করতেই গ্রেফতার: মির্জা ফখরুল

ব্যর্থতা আড়াল করতেই গ্রেফতার: মির্জা ফখরুল
‘দেশ পরিচালনা ও করোনাভাইরাস মোকাবিলায় নিদারুণ ব্যর্থতায় জনজীবনে যে নাভিশ্বাস উঠেছে তা থেকে জনদৃষ্টি ভিন্ন খাতে প্রবাহিত করতে এবং আন্দোলন-সংগ্রাম দমন করতেই গ্রেফতার-হয়রানিমূলক অরাজক পরিস্থিতি সৃষ্টি করেছে সরকার।’

রোববার (২৫ এপ্রিল) দুপুরে এক বিবৃতিতে বিএনপির মহাসচিব এসব কথা বলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শনিবার ২০ দলীয় জোট নেতা, খেলাফত মজলিসের মহাসচিব অধ্যাপক আহমদ আবদুল কাদেরকে গ্রেফতারের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে এ বিবৃতি দেন তিনি। ফখরুল অনতিবিলম্বে আহমদ আবদুল কাদেরের মুক্তি দাবি করেন।

বিএনপি মহাসচিব বলেন, ‘বর্তমান অবৈধ সরকার নিজেদের অনৈতিক শাসনকে নিঃকণ্টক ও দীর্ঘায়িত করার লক্ষ্যে বিরোধী দল, ভিন্ন মত ও স্বাধীন চিন্তাকে দমন করতে রাজনৈতিক নেতৃবৃন্দকে গ্রেফতার করে ত্রাসের রাজত্ব কায়েম করেছে। আর এরই ধারাবহিকতায় ২০ দলীয় জোট নেতা, খেলাফত মজলিসের মহাসচিব ও দেশের বিশিষ্ট আলেম অধ্যাপক ড. আহমদ আবদুল কাদেরকে গ্রেফতার করা হয়েছে। এছাড়াও সারাদেশে বিরোধী দল বিশেষ করে বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনসহ অন্যান্য রাজনৈতিক দলের অসংখ্য নেতাকর্মীকে গত একমাসে অন্যায়ভাবে গ্রেফতার ও মিথ্যা মামলায় হয়রানি করা হয়েছে।’

তিনি অভিযোগ করেন, ভয়াবহ করোনা পরিস্থিতি ও রমজানের মধ্যেও সরকারের নিষ্ঠুর আচরণ থেমে নেই। তারা ফ্যাসিবাদী কায়দায় জনঅধিকার কেড়ে নিচ্ছে এবং কল্পকাহিনী রচনা করে বিরোধী দলের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। আজ তারা প্রমাণ করেছে যে, ন্যায় ও সত্য প্রতিষ্ঠার জন্য বাংলাদেশে আর সঠিক তদন্ত কিংবা অনুসন্ধানের প্রয়োজন নেই, বরং বর্তমান সরকার ও আওয়ামী লীগের সঙ্গে সংশ্লিষ্ট থাকলেই সব ধরনের দুর্নীতি-দুরাচার থেকে দায়মুক্তি পাওয়া যাবে।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

খালেদা জিয়ার সঙ্গে ফিলিস্তিনি রাষ্ট্রদূতের বৈঠক
সৎ ও যোগ্য প্রার্থীদের বিজয়ী করতে আলেমসমাজ বদ্ধপরিকর: ড. হেলাল উদ্দিন
জামায়াতের নতুন কর্মসূচি ঘোষণা
নুরকে ফোন করে স্বাস্থ্যের খোঁজ নিলেন তারেক রহমান 
আলোচিত নতুন লোগো সরিয়েছে জামায়াত
আমির হামজাকে সতর্ক করলো জামায়াতে ইসলামী
দলীয় লোগো পরিবর্তন করছে জামায়াতে ইসলামী
জনগণ সুযোগ দিলে স্বাস্থ্যসেবা দোরগোড়ায় পৌঁছানো হবে: ড. হেলাল উদ্দিন
ঐক্যবদ্ধ না হলে গুপ্ত স্বৈরাচারের আবির্ভাব হতে পারে : তারেক রহমান
নির্বাচন কমিশনের স্বচ্ছতা ও নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ হচ্ছে : সারজিস