সাংবাদিকদের দুই কোটি টাকা সহায়তা দেওয়া হবে: তথ্যমন্ত্রী

সাংবাদিকদের দুই কোটি টাকা সহায়তা দেওয়া হবে: তথ্যমন্ত্রী
করোনার এই মহামারিকালে সাংবাদিক কল্যাণ ট্রাস্ট থেকে আরও দুই হাজার সাংবাদিককে দুই কোটি টাকা সহায়তা দেওয়া হবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ।

রোববার (২৫ এপ্রিল) সচিবালয়ে তথ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সাংবাদিক কল্যাণ ট্রাস্টের জরুরি বৈঠক শেষে তিনি এ তথ্য জানান।

ড. হাছান মাহমুদ বলেন, করোনা মহামারির দ্বিতীয় ঢেউয়ের মধ্যে যখন ‘লকডাউন’ চলছে তখন সাংবাদিকদের কীভাবে সহায়তা করা যায়, সে বিষয়ে সিদ্ধান্ত নিতে জরুরি সভা করলাম। আপাতত আরও দুই হাজার সাংবাদিককে দুই কোটি টাকা দিয়ে সহায়তা করব, প্রত্যেককে ১০ হাজার টাকা করে দেওয়া হবে।

এই অর্থবছরে আরও ২০০ সাংবাদিককে ৫০ হাজার থেকে দুই লাখ টাকা পর্যন্ত সহায়তা দেওয়া হচ্ছে জানিয়ে তথ্যমন্ত্রী বলেন, এরই মধ্যে ৪০ জনকে সহায়তা দেওয়া হয়েছে। এর বাইরেও এই অর্থবছরে আরও সাংবাদিককে কল্যাণ ট্রাস্টের পক্ষ থেকে সহায়তা দেওয়া হবে।

২০১৪ সালে সংসদে আইন পাস করে সাংবাদিক কল্যাণ ট্রাস্ট গঠন করা হয় উল্লেখ করে মন্ত্রী বলেন, এই ট্রাস্টের মাধ্যমে অসুস্থ, অসচ্ছল সাংবাদিকদের প্রতিবছর সহায়তা দেওয়া হচ্ছে। কয়েকশ সাংবাদিককে এই ট্রাস্ট থেকে সহায়তা দেওয়া হয়েছে। কোনো সাংবাদিক মারা গেলে এককালীন তিন লাখ টাকা সহায়তা দেওয়া হয়।

মন্ত্রী আরও বলেন, করোনা মহামারির মধ্যে যারা চাকরি হারিয়েছেন বা বেতন পাচ্ছিলেন না, তাদের সহায়তা দিতে প্রধানমন্ত্রীর নির্দেশনাক্রমে কল্যাণ ট্রাস্টের বৈঠক করে সিদ্ধান্ত নিয়েছিলাম। করোনার প্রথম ঢেউয়ে অনেকে কর্মহীন হয়ে পড়েন, অনেকে বেতন পাচ্ছিলেন না, অনেকে চাকরিচ্যুত হয়েছেন- সারাদেশের এমন তিন হাজার ৩৫০ জন সাংবাদিককে দলমত নির্বিশেষ সহায়তা দেওয়া হয়েছে।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

রোহিঙ্গা সংকট নিরসনে জাতিসংঘে প্রধান উপদেষ্টার ৭ প্রস্তাব
জাতিসংঘে রোহিঙ্গা ও সংখ্যালঘু বিষয়ক সম্মেলনে প্রধান উপদেষ্টা
এনসিপিকে শাপলার বিকল্প প্রতীক নিতে চিঠি দেবে ইসি
শর্ত পূরণ করেছে এনসিপিসহ দুটি দল: ইসি
স্ত্রীসহ সাবেক এমপি আলী আজমের বিরুদ্ধে মামলা করবে দুদক
ফ্যাসিস্ট শক্তি মোকাবিলা করা বড় চ্যালেঞ্জ: আইজিপি
রোহিঙ্গা পরিস্থিতি নিয়ে জাতিসংঘের উচ্চপর্যায়ের সম্মেলন আজ
দূষিত বায়ুর তালিকায় ঢাকার অবস্থান দ্বিতীয়
আজ বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
বাংলাদেশে হিন্দুবিদ্বেষী কোনো সহিংসতা নেই: প্রধান উপদেষ্টা