তৃতীয় প্রান্তিক প্রকাশ করেছে রানার অটোমোবাইলস

তৃতীয় প্রান্তিক প্রকাশ করেছে রানার অটোমোবাইলস
চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকের (জানুয়ারি’২১-মার্চ’২১) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের কোম্পানি রানার অটোমোবাইলস লিমিটেড।

রোববার (২৫ এপ্রিল) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে ওই প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়।

কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।

তৃতীয় প্রান্তিকে সহযোগী প্রতিষ্ঠানের আয়সহ রানার অটোমোবাইলসের সমন্বিত ‌শেয়ার প্রতি আয় (Consolidated EPS) হয়েছে ৮৫ পয়সা, যা গত বছরের একই সময়ে ৫৫ পয়সা ছিল।

অপরদিকে তৃতীয় প্রান্তিকে এককভাবে রানারের ‌শেয়ার প্রতি আয় (Solo EPS) হয়েছে ৭ পয়সা, যা গত বছরের একই সময়ে ২ পয়সা ছিল।

হিসাববছরের প্রথম তিন প্রান্তিকে সহযোগী প্রতিষ্ঠানের আয়সহ রানারের সমন্বিত ‌শেয়ার প্রতি আয় (Consolidated EPS) হয়েছে ২ টাকা ৫০ পয়সা, যা গত বছরের একই সময়ে ২ টাকা ৭৪ পয়সা ছিল।

অন্যদিকে তিন প্রান্তিকে এককভাবে রানারের ‌শেয়ার প্রতি আয় (Solo EPS) হয়েছে ৮১ পয়সা, যা গত বছরের একই সময়ে ১ টাকা ৪ পয়সা ছিল।

গত ৩১ মার্চ, ২০২১ তারিখে সমন্বিতভাবে রানারের শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ৬৪ টাকা ৮৯ পয়সা।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ইবনে সিনা ফার্মার লভ্যাংশ ঘোষণা
নগদ লভ্যাংশ পাঠিয়েছে গ্লোবাল ইন্স্যুরেন্স
তিন ব্যাংকের ২ হাজার ৩০০ কোটি টাকার বন্ড অনুমোদন
ব্লকে ৬১ কোটি টাকার লেনদেন
জিকিউ বলপেনের সর্বোচ্চ দরপতন
দর বৃদ্ধির শীর্ষে সোশ্যাল ইসলামী ব্যাংক
লেনদেনের শীর্ষে সোনালী পেপার
সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন ৬৯৬ কোটি টাকা
চারদিনের ছুটিতে ব্যাংক ও পুঁজিবাজার
দুই কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন