Ortho Songbad আর্কাইভ

ইউনিক হোটেলের আর্থিক প্রতিবেদন প্রকাশ

ইউনিক হোটেলের আর্থিক প্রতিবেদন প্রকাশ
পুঁজিবাজারে তালিকাভুক্ত ইউনিক হোটেল চলতি অর্থবছরের ৯ মাসে (জুলাই’১৯-মার্চ’২০) মুনাফা থেকে থেকে লোকসানে নেমেছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, কোম্পানিটির চলতি অর্থবছরের ৯ মাসে (জুলাই’২০-মার্চ’২১) শেয়ারপ্রতি লোকসান হয়েছে ০.১৯ টাকা। আগের অর্থবছরের একই সময়ে শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছিল ১.১৯ টাকা।

এদিকে কোম্পানিটির চলতি অর্থবছরের তৃতীয় প্রান্তিকের তিন মাসে (জানুয়ারি-মার্চ’২১) শেয়ারপ্রতি লোকসান হয়েছে ০.১১ টাকা। আগের অর্থবছরের একই সময়ে শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছিল ০.১৭ টাকা।

২০২১ সালের ৩১ মার্চ কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৭৯.০৯ টাকায়।

মুল সাইট থেকে

পুজিবাজার