Ortho Songbad আর্কাইভ

তিন বিভাগে কালবৈশাখী হতে পারে আজ

তিন বিভাগে কালবৈশাখী হতে পারে আজ
ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে আকাশ মেঘলা রয়েছে। অবশ্য এখন পর্যন্ত দেশের কোথাও বৃষ্টি হয়নি। তবে দুই অঞ্চল ও তিন বিভাগে আজ কালবৈশাখী বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।

বুধবার (২৮ এপ্রিল) সকালে এ তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

এদিকে দেশের ৭ অঞ্চল ও ৫ বিভাগের ওপর দিয়ে তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং কিছু কিছু অঞ্চলে তা প্রশমিত হতে পারে।

সকাল ৯টা পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, কুমিল্লা ও কিশোরগঞ্জ জেলাসহ রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

তাপপ্রবাহের বিষয়ে বলা হয়েছে, সীতাকুণ্ড, রাঙ্গামাটি, কুমিল্লা, মাইজদিকোর্ট, ফেনী, রাজশাহী ও পাবনা অঞ্চলসহ ঢাকা, রংপুর, খুলনা, বরিশাল ও সিলেট বিভাগের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা কিছু জায়গা থেকে প্রশমিত হতে পারে।

লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। সারাদেশের দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

এই ২৪ ঘণ্টা পরবর্তী তিন দিনের শুরুর দিকে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে বলেও জানিয়েছে আবহাওয়া অফিস।

মুল সাইট থেকে

পুজিবাজার