প্রথম প্রান্তিক প্রকাশ করেছে শাহজালাল ইসলামী ব্যাংক
চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকের (জানুয়ারি’২১-মার্চ’২১) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি শাহজালাল ইসলামী ব্যাংক লিমিটেড।
বুধবার (২৮ এপ্রিল) অনুষ্ঠিত ব্যাংকটির পরিচালনা পর্ষদের বৈঠকে ওই প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়।
ব্যাংক সূত্রে এই তথ্য জানা গেছে।
প্রথম প্রান্তিকে সহযোগী প্রতিষ্ঠানের আয়সহ ব্যাংকটির সমন্বিত শেয়ার প্রতি আয় হয়েছে ৬৫ পয়সা, যা গত বছরের একই সময়ে ৬১ পয়সা ছিল।
অন্যদিকে প্রথম প্রান্তিকে এককভাবে ব্যাংকটির শেয়ার প্রতি আয় হয়েছে ৬৪ পয়সা, যা গত বছরের একই সময়ে ৬২ পয়সা ছিল।
গত ৩১ মার্চ, ২০২১ তারিখে সমন্বিতভাবে ব্যাংকটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ১৮ টাকা ২৯ পয়সা।