চট্টগ্রাম বন্দরে বাল্কহেড ডুবি, জীবিত উদ্ধার ৫

চট্টগ্রাম বন্দরে বাল্কহেড ডুবি, জীবিত উদ্ধার ৫
চট্টগ্রাম সমুদ্র বন্দরের বহির্নোঙরে পাথরবোঝাই একটি বাল্কহেড ডুবে গেছে।

শুক্রবার (৩০ এপ্রিল) সকাল সাড়ে ৭টার দিকে বাল্কহেডটির ইঞ্জিন বিকল হলে এ দুর্ঘটনা ঘটে।

তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ওই বাল্কহেড থেকে পাঁচজন নাবিককে জীবিত উদ্ধার করেছে কোস্টগার্ড।

বন্দর সূত্রে জানা গেছে, পাথরবোঝাই করে ‘এমভি পিংকি’ নামে একটি বাল্কহেড চট্টগ্রামের নতুন ব্রিজ এলাকা থেকে ভাসানচরের উদ্দেশ্যে যাচ্ছিল। এরই মধ্যে বন্দর থেকে আনুমানিক ৪ কিলোমিটার দূরে গিয়ে হঠাৎ এটির ইঞ্জিন বিকল হয়ে একটি মার্চেন্ট শিপের চেইনের সঙ্গে ধাক্কা লাগে। এরপর বাল্কহেডটি ডুবতে শুরু করলে কোস্টগার্ডের একটি স্পিড বোট দ্রুত গিয়ে পাঁচ নাবিককেই জীবিত উদ্ধার করতে সক্ষম হয়।

কোস্টগার্ড পূর্ব জোনের লে. আবদুর রউফ বলেন, বাল্কহেড ডুবির সংবাদ পেয়েই দ্রুত একটি স্পিড বোট পাঠিয়ে ৫ নাবিককেই জীবিত উদ্ধার করা হয়েছে।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

রংপুরে ৮ জনের অ্যানথ্রাক্স শনাক্ত, ছড়িয়েছে যেসব জায়গায়
মঙ্গলবার বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
চাঁদাবাজির অভিযোগে গণপিটুনি, ইউপি সদস্য নিহত
অবরোধে স্থবির খাগড়াছড়ি, থমথমে গুইমারা
শিশু তায়েবা হত্যাকাণ্ডে চাচিসহ গ্রেপ্তার ৩
অবরোধে থমথমে খাগড়াছড়ি, ১৪৪ ধারা বহাল
খাগড়াছড়িতে ১৪৪ ধারা জারি
খাগড়াছড়িতে সড়ক অবরোধ, বিপাকে পর্যটকরা
বিপৎসীমার ওপরে কাপ্তাই বাঁধের পানি
গাজীপুরে ঝুটের গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ৭ ইউনিট