Ortho Songbad আর্কাইভ

১৯ কেজি ওজনের কাতল বিক্রি হল ২৮ হাজার টাকায়

১৯ কেজি ওজনের কাতল বিক্রি হল ২৮ হাজার টাকায়
রাজবাড়ীর দৌলতদিয়া ফেরি ঘাট সংলগ্ন পদ্মা ও যমুনা নদীর মোহনায় ১৯ কেজি ওজনের একটি কাতল মাছ ধরা পড়েছে।

শুক্রবার (৩০ এপ্রিল) সকালে গোয়ালন্দ উপজেলার বিপ্লব হলদার নামের এক জেলের জালে মাছটি ধরা পড়ে।

পরে ওই জেলে মাছটি দৌলতদিয়া ঘাটের মো. কেসমত মোল্লার আড়তে নিলে কেজি এক হাজার ৪০০ টাকা মূল্যে ডাকের মাধ্যমে ২৬ হাজার ৬০০ টাকায় মাছটি কিনে নেন মাছ ব্যবসায়ী মো. চান্দু মোল্লা।

মাছ ব্যবসায়ী মো. চান্দু মোল্লা বলেন, মাছটি কিনে এক হাজার ৫০০ টাকা কেজি দরে সাড়ে ২৮ হাজার টাকায় ঢাকায় বিক্রি করি।

মুল সাইট থেকে

পুজিবাজার