Ortho Songbad আর্কাইভ

পানিতে ডুবে প্রাণ গেল তিন শিশুর

পানিতে ডুবে প্রাণ গেল তিন শিশুর
খাগড়াছড়ির পানছড়িতে পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু হয়েছে।

শুক্রবার (৩০ এপ্রিল) সকালে উপজলার লতিবান ইউনিয়নের কারিগর পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলো- সুমন ত্রিপুরার দুই সন্তান খুমরাম ত্রিপুরা,আব্রাহাম ত্রিপুরা এবং একই গ্রামের তপন ত্রিপুরা সন্তান প্রাণটি ত্রিপুরা।

পানছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল হোসেন জানান , সকালে ওই তিন শিশু বাড়ির পাশে একটি ছড়ায় গোসল করতে যায়। বাড়ি ফিরে না আসায় গ্রামবাসী তাদের খুঁজতে বের হয়। পরে ছড়া থেকে তাদের নিথর দেহ উদ্ধার করা হয়।

এ ঘটনা পর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

মুল সাইট থেকে

পুজিবাজার