Ortho Songbad আর্কাইভ

রেকিট বেনকিজারের আর্থিক প্রতিবেদন প্রকাশ

রেকিট বেনকিজারের আর্থিক প্রতিবেদন প্রকাশ
পুঁজিবাজারে তালিকাভুক্ত রেকিট বেনকিজার বাংলাদেশ লিমিটেড গত ৩১ মার্চ, ২০২১ তারিখে সমাপ্ত তৃতীয় প্রান্তিকের (জানুয়ারি’২১-মার্চ’২১) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।

বৃহস্পতিবার (২৯ এপ্রিল) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়।

কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।

চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি’২১-মার্চ’২১) কোম্পানিটির নিট মুনাফা হয়েছে ১৩ কোটি ৮৮ লাখ টাকা। গত বছর এর পরিমাণ ছিল ১১ কোটি ৩৬ লাখ টাকা। বছরের ব্যবধানে নিট মুনাফা বেড়েছে ২২ শতাংশ।

চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি’২১-মার্চ’২১) কোম্পানিটির ‌শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২৯ টাকা ৩৯ পয়সা। গত বছর একই সময়ে যার পরিমাণ ছিল ২৪ টাকা ৪ পয়সা।

মুল সাইট থেকে

পুজিবাজার