গত সপ্তাহে আগ্রহ কমার শীর্ষে ফারইস্ট ফাইন্যান্স

গত সপ্তাহে আগ্রহ কমার শীর্ষে ফারইস্ট ফাইন্যান্স
গত সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ১৪৫টির শেয়ার ও ইউনিট দর কমেছে। সপ্তাহটিতে শেয়ার দর সবচেয়ে বেশি কমেছে ফারইস্ট ফাইন্যান্ড অ্যান্ড ইনভেস্টমেন্টের। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, আগের সপ্তাহের শেষ কার্যদিবস লেনদেন শেষে ফারইস্ট ফাইন্যান্সের শেয়ারের ক্লোজিং দর ছিল ৩ টাকা ৬০ পয়সা। আর বিদায়ী সপ্তাহের শেষ কার্যদিবস লেনদেন শেষে এর শেয়ারের ক্লোজিং দর দাঁড়ায় ৩ টাকা ২০ পয়সা। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির শেয়ার দর দশমিক ৪০ পয়সা বা ১১ দশমিক ১১ শতাংশ কমেছে।

ডিএসইতে সাপ্তাহিক টপটেন লুজার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে কেয়া কসমেটিকসের ১০.৫৩ শতাংশ, এমএল ডাইংয়ের ৯.২৩ শতাংশ, সুহৃদের ৮.৮৮ শতাংশ, প্রাইম ব্যাংকের ৮.৭২ শতাংশ, শেফার্ডের ৮.৪৭ শতাংশ, বাংলাদেশ ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্টের ৮.৪৭ শতাংশ, নুরানী ডাইংয়ের ৮.২০ শতাংশ, সায়হাম টেক্সটাইলের ৭.৯৮ শতাংশ এবং সায়হাম কটনের শেয়ার দর ৭.৮৭ শতাংশ কমেছে।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ইবনে সিনা ফার্মার লভ্যাংশ ঘোষণা
নগদ লভ্যাংশ পাঠিয়েছে গ্লোবাল ইন্স্যুরেন্স
তিন ব্যাংকের ২ হাজার ৩০০ কোটি টাকার বন্ড অনুমোদন
ব্লকে ৬১ কোটি টাকার লেনদেন
জিকিউ বলপেনের সর্বোচ্চ দরপতন
দর বৃদ্ধির শীর্ষে সোশ্যাল ইসলামী ব্যাংক
লেনদেনের শীর্ষে সোনালী পেপার
সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন ৬৯৬ কোটি টাকা
চারদিনের ছুটিতে ব্যাংক ও পুঁজিবাজার
দুই কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন