অসহায় পরিবারের মাঝে প্রধানমন্ত্রী উপহার বিতরণ
করোনা পরিস্থিতিতে ময়মনসিংহের ভালুকায় প্রতিবন্ধী, ভিক্ষুক, মুচি, ফেরিওয়ালাসহ অসহায় ও দুস্থ পরিবারের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহারসামগ্রী বিতরণ করা হয়েছে। স্থানীয় সাংসদ আলহাজ কাজিম উদ্দিন আহাম্মেদ ধনু ৪০ জন অসহায় দুস্থ মানুষের হাতে প্রধানমন্ত্রীর ওইসব উপহার সামগ্রী তুলে দেন।
শুক্রবার (৩০ এপ্রিল) বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা সালমা খাতুন, সহকারী কমিশনার (ভূমি) মো. মাইন উদ্দিন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আবুল কালাম আজাদ এ সময় উপস্থিত ছিলেন।ভালুকা উপজেলা পরিষদ চত্বর থেকে বিতরণ করা হয় ওইসব উপহার সামগ্রী।
উপহার সামগ্রীর মাঝে ছিল ১০ কেজি চাল, এক কেজি ডাল, এক কেজি চিনি, এক কেজি লবন, এক লিটার তেল ও এক প্যাকেট সেমাই।