বজ্রপাতে প্রাণ গেল দুই কৃষকের
ভোলার চরফ্যাশন উপজেলায় বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু হয়েছে।
সোমবার (০৩ মে) হাজারীগঞ্জ ইউনিয়নের ৭নং ওয়ার্ডের হাজারীগঞ্জ গ্রামে দুপুর দেড়টার দিকে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- মো. শাহে আলম (৪০) ও আলাউদ্দিন ব্যাপারী (৪৫)।
স্থানীয়রা জানায়, বৃষ্টিতে গাছ থেকে ঝরে পড়া তুলা কুড়ানোর সময় আলাউদ্দিনের ওপর বজ্রপাত হয়। এসময় আলাউদ্দিন ঘটনাস্থলেই নিহত হন। আলাউদ্দিন কৃষি কাজ করার পাশাপাশি পাওয়ার টিলার চালাতেন।
অন্যদিকে, পূর্ব হাজারীগঞ্জ গ্রামে জমিতে ধান কাটার সময় শাহে আলমের ওপর বজ্রপাত হয়। পরে স্থানীয়রা দগ্ধ কৃষককে উদ্ধার করে চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।