Ortho Songbad আর্কাইভ

অনুপ্রবেশের অভিযোগে কোস্টারিকায় ১৬ বাংলাদেশি আটক

অনুপ্রবেশের অভিযোগে কোস্টারিকায় ১৬ বাংলাদেশি আটক
মধ্য আমেরিকার দেশ কোস্টারিকায় অবৈধভাবে অনুপ্রবেশের দায়ে ১৬ বাংলাদেশি অভিবাসনপ্রত্যাশীকে আটক করা হয়েছে।

বুধবার (৫ মে) বিকেলে ফ্লোরেনসিও দেল ক্যাসটিও নামক হাইওয়ে থেকে তাদের আটক করে মাইগ্রেশন অ্যান্ড ইমিগ্রেশন পুলিশ ও পাবলিক ফোর্স।

স্থানীয় গণমাধ্যগুলো জানায়, আটককৃতরা পার্শ্ববর্তী দেশ পানামা থেকে কোস্টারিকাতে অনুপ্রবেশ করছিলেন। ধারণা করা হচ্ছে অবৈধভাবে মার্কিন যুক্তরাষ্ট্রে অনুপ্রবেশের জন্য তারা মধ্য আমেরিকার দেশগুলোকে ট্রানজিট রুট হিসেবে ব্যবহার করেছিলেন।

এ ১৬ বাংলাদেশি অভিবাসনপ্রত্যাশীকে বহন করা মিনিবাস চালক গুতিরেজ কোর্টেজকেও মানবপাচারের দায়ে আটক করা হয়েছে।

দেশটির সরকার কর্তৃক পরিচালিত অভিবাসন সংস্থা লা ডিরেকসিওন জেনারেল দি মাইগ্রেশিওন ই এক্সট্রানহেরিয়া জানিয়েছে, পরবর্তী পদক্ষেপ না নেওয়া পর্যন্ত তাদের পুলিশ হেফাজতে রাখা হবে।

মুল সাইট থেকে

পুজিবাজার