Ortho Songbad আর্কাইভ

ইসলামী ইন্স্যুরেন্সের বোনাস লভ্যাংশ ঘোষণা

ইসলামী ইন্স্যুরেন্সের বোনাস লভ্যাংশ ঘোষণা
পুঁজিবাজারে তালিকাভুক্ত ইসলামী ইন্স্যুরেন্সের পরিচালনা পর্ষদ ৩১ ডিসেম্বর ২০২০ সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ারহোল্ডারদের ১০ শতাংশ বোনাস লভ্যাংশ দেয়ার সিদ্ধান্ত নিয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন অনুযায়ী কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ২ টাকা ১৮ পয়সা। ২০২০ সালের ৩১ ডিসেম্বর কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৫ টাকা ৮৯ পয়সা।

কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ৭ আগস্ট অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ০৭ জুন।

মুল সাইট থেকে

পুজিবাজার