Ortho Songbad আর্কাইভ

৫ দিনের রিমান্ডে সাবেক এসপি বাবুল আক্তার

৫ দিনের রিমান্ডে সাবেক এসপি বাবুল আক্তার
স্ত্রী মাহমুদা খানম (মিতু) হত্যা মামলার প্রধান আসামি চট্টগ্রামের সাবেক পুলিশ সুপার (এসপি) বাবুল আক্তারকে ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বুধবার (১২ এপ্রিল) দুপুর আড়াইটার দিকে তাকে আদালতে এনে ৭ দিনের রিমান্ড চাওয়া হয়। পরে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারোয়ার জাহান এ আদেশ দেন।

এর আগে বাবুল আক্তারকে প্রধান আসামি করে পাঁচলাইশ থানায় হত্যা মামলা হয়। মামলায় আসামি করা হয়েছে আরও ৭ জনকে। মামলা দায়ের করেছেন মিতুর বাবা মোশাররফ হোসেন।

বাবুল আক্তারের আইনজীবী আরিফুর রহমান গণমাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন।

মুল সাইট থেকে

পুজিবাজার