ঈদের সাত দিনে দেখা যাবে সালমান শাহের সাতটি সিনেমা

ঈদের সাত দিনে দেখা যাবে সালমান শাহের সাতটি সিনেমা
ঢাকাই সিনেমার রাজপুত্র সালমান শাহ৷ এ দেশের সিনেমায় অদ্ভুত এক আবেগের নাম সালমান। মৃত্যুর দুই দশক পেরিয়েও তিনি চিরসবুজ হয়ে আছেন কোটি দর্শকের মনে৷ আজও তার নাম আড্ডা জমে, ভিড় হয় টিভি কিংবা সিনেমার পর্দায়৷

জীবন থেকে হারিয়ে গিয়ে যেন দর্শকের আরও বেশি করে কাছে তিনি৷

তাকে নিয়ে এবারের ঈদুল ফিতরে বিশেষ আয়োজন করেছে জিটিভি৷ ‘সালমান শাহ ঈদ স্পেশাল স্বর্নালী ছায়াছবি’ নামের এ আয়োজনে ঈদের সাত দিনে প্রচার হবে সাতটি সিনেমা৷

তালিকায় থাকা ছবিগুলো হলো স্বপ্নের পৃথিবী, স্নেহ, সত্যের মৃত্যু নেই, প্রেমযুদ্ধ, আনন্দ অশ্রু, এই ঘর এই সংসার ও বিচার হবে।

এরইমধ্যে এই আয়োজন নিয়ে প্রমোশনাল একটি ভিডিও প্রকাশ করেছে গাজী টিভি৷ সেটি নজর কেড়েছে দেশে বিদেশে থাকা সালমান ভক্তদের৷

জিটিভি নিশ্চিত করেছে, ঈদের দিন থেকে টানা সাতদিন সকাল ১০টা ৩০ মিনিটে প্রচার হবে সিনেমাগুলো৷

আর্কাইভ থেকে

আরও পড়ুন

‘পাগলা মসজিদের টাকার চেয়েও কঠিন’ জাকসুর ভোট গণনা: কুদ্দুস বয়াতি
গুণী অভিনেত্রী জাহানারা ভূঁইয়া মারা গেছেন
কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি গ্রেপ্তার
আবারও গ্রেফতার প্রিন্স মামুন
বড় পর্দায় আসছে মাইকেল জ্যাকসনের বায়োপিক
করোনায় মারা গেলেন জনপ্রিয় অভিনেতা কেনেথ কলি
হিরো আলমের আত্মহত্যার চেষ্টা
অভিনেতা সমু চৌধুরী মানসিক ভারসাম্যহীন নন, মাজারভক্ত: চিকিৎসক
আমি গুরুতর অসুস্থ, চিকিৎসকের নিবিড় পর্যবেক্ষণে আছি: ফারিয়া
নারী নির্যাতনের অভিযোগে গায়ক নোবেল গ্রেপ্তার