বিদ্যুৎ ও গ্যাস বিল এখন না দিলেও হবে
বাসা-বাড়ির গ্যাস ও বিদ্যুৎ বিল নির্ধারিত সময়ের মধ্যে পরিশোধের জন্য অনেক গ্রাহককে বিভিন্ন ব্যাংকে প্রায় একই সময়ে উপস্থিত হতে হয়। এই অবস্থায় করোনাভাইরাস বা কোভিড-১৯ এর সংক্রমণের শঙ্কা বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকায় আবাসিক খাতের গ্যাস ও বিদ্যুৎ বিল পরিশোধের জন্য সময়সীমা শিথিল করলো বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়।
রোববার জ্বালানি বিভাগের উপসচিব আকরামুজ্জামান ও বিদ্যুৎ বিভাগের উপসচিব আইরিন পারভিন স্বাক্ষরিত আলাদা আলাদা বিজ্ঞপ্তিতে সময় শিথিলের এ নির্দেশনা দিয়ে বলা হয়, সরকার আবাসিক খাতে গ্যাস ও বিদ্যুৎ বিল পরিশোধ করার ক্ষেত্রে গ্যাস বিপণন নিয়মাবলি (গৃহস্থালী)-২০১৪ এর নির্ধারিত সময়সীমা শিথিল করার সিদ্ধান্ত নিয়েছে।
আবাসিক গ্রাহকরা কোনো প্রকার সারচার্জ বা বিলম্ব ফি ব্যতীতই চলতি বছরের ফেব্রুয়ারি থেকে মে মাসের গ্যাস ও বিদ্যুৎ বিল জুন (যদি আর কোনো নির্দেশনা না থাকে) মাসের সুবিধাজনক সময়ে পরিশোধ করতে পারবেন।