Ortho Songbad আর্কাইভ

এনআরবি কমার্শিয়াল ব্যাংকের পাঁচ উপশাখার উদ্বোধন

এনআরবি কমার্শিয়াল ব্যাংকের পাঁচ উপশাখার উদ্বোধন
এনআরবি কমার্শিয়াল (এনআরবিসি) ব্যাংক লিমিটেড সকল ধরণের আধুনিক ব্যাংকিং সেবা নিয়ে গাইবান্ধা সদর, নোয়াখালীর সোনাইমুড়ী, চট্টগ্রামের সাতকানিয়া, রাজশাহীর পুঠিয়া ও টাঙ্গাইলের ধনবাড়ীতে শুরু করেছে ব্যাংকিং কার্যক্রম।

রোববার (২৩ মে) ভিডিও কনফারেন্সে প্রধান কার্যালয় থেকে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে একযোগে পাঁচ উপশাখার উদ্বোধন করেন এনআরবিসি ব্যাংকের চেয়ারম্যান এস এম পারভেজ তমাল।

এ সময় ভিডিও কনফারেন্সে যুক্ত ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী গোলাম আউলিয়া, উপ-ব্যবস্থাপনা পরিচালক ও চিফ ফিনান্সিয়াল অফিসার হারুনুর রশিদ, সাপোর্ট সার্ভিস ও ব্রাঞ্চেস ডিভিশনের প্রধান মেজর (অব.) পারভেজ হোসেন।

নতুন শাখাগুলোর উদ্বোধনী অনুষ্ঠানে ব্যাংকের কর্মকর্তারা, গণ্যমান্য ব্যাক্তিবর্গ, সম্মানিত গ্রাহকরা, ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।

মুল সাইট থেকে

পুজিবাজার