বাংলাদেশ ক্রিকেট দলকে প্রধানমন্ত্রীর অভিনন্দন

বাংলাদেশ ক্রিকেট দলকে প্রধানমন্ত্রীর অভিনন্দন
বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোববার (২৩ মে) রাতে ম্যাচ জয়ের পর প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এ অভিনন্দন বার্তা গণমাধ্যমে পাঠানো হয়।

অভিনন্দন বার্তায় বলা হয়, বাংলাদেশ-শ্রীলঙ্কার ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে বাংলাদেশের জয়ে ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এর আগে বিশ্বকাপ সুপার লিগে শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম ম্যাচে ৩৩ রানের ব্যবধানে জয় তুলে নেয় বাংলাদেশ। এই জয়ে ব্যাটসম্যান মুশফিকুর রহীম, তামিম ইকবাল এবং মাহমুদউল্লাহ রিয়াদের যেমন অবদান ছিল, তেমনি বল হাতে কব্জির ঘূর্ণিতে দুর্দান্ত অবদান রাখেন মেহেদী হাসান মিরাজ।

শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে ক্রিকেটে এটি বাংলাদেশের অষ্টম জয়। একই সঙ্গে বিশ্বকাপ সুপার লিগে এটা হচ্ছে টাইগারদের চতুর্থ জয়। এই চার জয়ে বাংলাদেশের পয়েন্ট হলো ৪০। বাকি দুই ম্যাচ জিততে পারলে বাংলাদেশ সুপার লিগের পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে যাবে।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

রোহিঙ্গা সংকট নিরসনে জাতিসংঘে প্রধান উপদেষ্টার ৭ প্রস্তাব
জাতিসংঘে রোহিঙ্গা ও সংখ্যালঘু বিষয়ক সম্মেলনে প্রধান উপদেষ্টা
এনসিপিকে শাপলার বিকল্প প্রতীক নিতে চিঠি দেবে ইসি
শর্ত পূরণ করেছে এনসিপিসহ দুটি দল: ইসি
স্ত্রীসহ সাবেক এমপি আলী আজমের বিরুদ্ধে মামলা করবে দুদক
ফ্যাসিস্ট শক্তি মোকাবিলা করা বড় চ্যালেঞ্জ: আইজিপি
রোহিঙ্গা পরিস্থিতি নিয়ে জাতিসংঘের উচ্চপর্যায়ের সম্মেলন আজ
দূষিত বায়ুর তালিকায় ঢাকার অবস্থান দ্বিতীয়
আজ বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
বাংলাদেশে হিন্দুবিদ্বেষী কোনো সহিংসতা নেই: প্রধান উপদেষ্টা