বিশ্বে পৌনে ১৭ কোটি মানুষ করোনায় আক্রান্ত

বিশ্বে পৌনে ১৭ কোটি মানুষ করোনায় আক্রান্ত
বিশ্বে প্রতিদিন করোনায় মারা যাচ্ছেন হাজার হাজার লোক। করোনা শনাক্ত হচ্ছে লাখ লাখ মানুষের। সারাবিশ্বে এখন পর্যন্ত পৌনে ১৭ কোটি মানুষের করোনা শনাক্ত হয়েছে। মারা গেছেন ৩৪ লাখ ৭৮ হাজারের বেশি মানুষ।

আন্তর্জাতিক জরিপকারী সংস্থা ওয়ার্ল্ডওমিটারের তথ‌্য মতে, সোমবার (২৪ মে) সকাল পর্যন্ত বিশ্বে করোনায় আক্রান্ত হয়েছেন ১৬ কোটি ৭৫ লাখ ১৮ হাজার ২১৩ জন। এক দিনে করোনা শনাক্ত হয়েছে ৪ লাখ ৭৮ হাজার ৪ জনের। এর আগের দিন করোনা শনাক্ত হয় ৫ লাখ ৭১ হাজার ৯৩০ জনের।

বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৩৪ লাখ ৭৮ হাজার ২৪০ জন। গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ৯ হাজার ৮৬৫ জন। এর আগের দিন করোনায় মারা যান ১০ হাজার ৮৫৩ জন। সারাবিশ্বে করোনায় আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়েছেন ১৪ কোটি ৮৫ লাখ ৩১ হাজার ১৪৪ জন।

করোনাভাইরাসে সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্র। দেশটিতে এখন পর্যন্ত ৩ কোটি ৩৮ লাখ ৯৬ হাজার ৬৬০ জন করোনায় আক্রান্ত এবং ৬ লাখ ৪ হাজার ৮৭ জন মারা গেছেন। ব্রাজিল করোনায় আক্রান্তের দিক থেকে তৃতীয় ও মৃত্যুর সংখ্যায় তালিকার দ্বিতীয় অবস্থানে রয়েছে। দেশটিতে মোট ১ কোটি ৬০ লাখ ৮৩ হাজার ৫৭৩ জনের করোনা শনাক্ত হয়েছে। আর মারা গেছন ৪ লাখ ৪৯ হাজার ১৮৫ জন।

করোনায় আক্রান্তের তালিকায় দ্বিতীয় ও মৃত্যুর দিক দিয়ে চতুর্থ অবস্থানে রয়েছে ভারত। দেশটিতে এখন পর্যন্ত মোট ২ কোটি ৬৭ লাখ ৫১ হাজার ৬৮১ জন করোনায় আক্রান্ত হয়েছেন। আর মারা গেছেন ৩ লাখ ৩ হাজার ৭৫১ জন।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্প, সুনামির শঙ্কা
ফিলিস্তিনি বন্দিদের মৃত্যুদণ্ড কার্যকর করতে চায় ইসরায়েল
গাজায় অন্তর্বর্তী সরকারের নেতৃত্বে থাকবেন ট্রাম্প, যুদ্ধবিরতিতে ২০ প্রস্তাব
যুক্তরাষ্ট্রে এবার ওষুধ রপ্তানিতে ১০০ শতাংশ শুল্ক বসালেন ট্রাম্প
থালাপতি বিজয়ের জনসভায় পদদলিত হয়ে নিহত ৩৯
পাকিস্তানে ৫.৫ মাত্রার ভূমিকম্পের আঘাত
উত্তর কোরিয়া ও মিয়ানমারের ওপর যুক্তরাষ্ট্রের বড় নিষেধাজ্ঞা
ইসরায়েলকে পশ্চিম তীর দখল করতে দেব না: ট্রাম্প
শক্তিশালী ভূমিকম্পে কাঁপলো ভেনেজুয়েলা
৭৬% মার্কিনি মনে করেন, ট্রাম্প নোবেল পাওয়ার যোগ্য না