Ortho Songbad আর্কাইভ

লংকাবাংলা ফিন্যান্সের পর্ষদ সভা ৩০ মার্চ

লংকাবাংলা ফিন্যান্সের পর্ষদ সভা ৩০ মার্চ
পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি লংকাবাংলা ফিন্যান্স লিমিটেডের পরিচালনা পর্ষদ সভার তারিখ ঘোষণা করা হয়েছে।

কোম্পানিটির পর্ষদ সভা আগামী ৩০ মার্চ, দুপুর ২টায় অনুষ্ঠিত হবে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিটির সভায় ৩১ ডিসেম্বর,২০১৯ সমাপ্ত সময়ের অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও প্রকাশ করা হবে এবং শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা আসতে পারে।

২০১৮ সালে কোম্পানিটি ১৫ শতাংশ লভ্যাংশ দিয়েছিল।

মুল সাইট থেকে

পুজিবাজার