Ortho Songbad আর্কাইভ

বিক্রেতা নেই ৪ কোম্পানির

বিক্রেতা নেই ৪ কোম্পানির
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সোমবার লেনদেনের দুই ঘণ্টার মধ্যে বিক্রেতা উধাও হয়ে গেছে ৪ কোম্পানির শেয়ারে।

এতে কোম্পানিগুলোর শেয়ার হল্টেড হয়ে মূল্য স্পর্শ করছে সার্কিট ব্রেকারে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিগুলো হচ্ছে- এবি ব্যাংক, সেন্ট্রাল ফার্মা, এসিআই ফরমুলেশন ও বিডি ওয়েল্ডিং লিমিটেড।

আজ বেলা ১২টা ৪৫মিনিট পর্যন্ত এবি ব্যাংকের স্ক্রিনে ৭৬ হাজার ৬১৪টি শেয়ার কেনার আবেদন থাকলেও বিক্রেতার ঘর শূন্য ছিল। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার সর্বশেষ ৭ টাকা ৭০ পয়সা দরে লেনদেন হয়। গতকাল এই শেয়ারের সমাপনী দর ছিল ৭ টাকা।

এদিকে একই সময়ে সেন্ট্রাল ফার্মার স্ক্রিনে ৮ লাখ ২৮ হাজার ৭০৪টি শেয়ার ক্রয়ের আবেদন থাকলেও বিক্রেতার ঘর শূন্য ছিল। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার সর্বশেষ ১৩ টাকা ২০ পয়সা দরে লেনদেন হয়। গতকাল এই শেয়ারের সমাপনী দর ছিল ১২ টাকা।

একই সময়ে এসিআই ফরমুলেশন ও বিডি ওয়েল্ডিংয়ের স্ক্রিনে অসংখ্য ক্রেতা থাকলেও বিক্রেতা নেই।

মুল সাইট থেকে

পুজিবাজার