করোনায় ভারতে মৃত্যুর সংখ্যা তিন লাখ ছাড়িয়েছে

করোনায় ভারতে মৃত্যুর সংখ্যা তিন লাখ ছাড়িয়েছে
এক মাসেরও বেশি সময় পর রোববার (২৩ মে) ভারতে দৈনিক আক্রান্তের সংখ্যা নেমেছিল আড়াই লাখের নিচে। আজ সোমবার (২৪ মে) তা আরও কমেছে। তবে দেশটিতে করোনায় দৈনিক মৃত্যুর সংখ্যা কমেনি। সোমবারও দেশটিতে প্রায় সাড়ে ৪ হাজার মানুষের মৃত্যু হয়েছে, যা করোনায় দেশটিতে দ্বিতীয় সর্বোচ্চ মৃত্যুর ঘটনা। এ নিয়ে ভারতে মোট মৃত্যুর সংখ্যা তিন লাখ ছাড়িয়েছে।

ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে আনন্দবাজার পত্রিকা জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ভারতজুড়ে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে ২ লাখ ২২ হাজার ৩১৫ জন। মোট আক্রান্তের সংখ্যা ২ কোটি ৬৭ লাখ ৫২ হাজার ৪৪৭ জন। গত ২৪ ঘণ্টায় ভারতে মৃত্যু হয়েছে ৪ হাজার ৪৫৪ জনের। মোট মৃতের সংখ্যা ৩ লাখ ৩ হাজার ৭২০ জন।

ভারতের অধিকাংশ রাজ্যেই দৈনিক সংক্রমণের লাগামছাড়া পরিস্থিতি কিছুটা হলেও নিয়ন্ত্রণে এসেছে। সেজন্যই ধীরে ধীরে কমছে দৈনিক আক্রান্তের সংখ্যা। তামিলনাড়ু ছাড়া কোনো রাজ্যেই দৈনিক সংক্রমণ ৩০ হাজারের বেশি না। তামিলনাড়ুতে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে ৩৫ হাজার ৪৮৩ জন।

অন্য রাজ্যগুলোর মধ্যে মহারাষ্ট্রে ২৬ হাজার ৬৭২ জন, কর্নাটকে ২৫ হাজার ৯৭৯ জন, কেরালায় ২৫ হাজার ৮২০ জন। পশ্চিমবঙ্গ এবং অন্ধ্রপ্রদেশে সংখ্যাটা ১৮ হাজারের ঘরে। উড়িষ্যাতে ১২ হাজার ৮৫২, রাজস্থানে ৬ হাজার ৫২১ এব‌ং পঞ্জাবে ৫ হাজার ২১ জন আক্রান্ত হয়েছেন গত ২৪ ঘণ্টায়। বাকি সব রাজ্যের দৈনিক সংক্রমণ রয়েছে ৫ হাজারের নিচে।

গত কয়েক দিন করোনায় গড়ে চার হাজারের বেশি মানুষের মৃত্যু দেখেছে ভারত। শনাক্তের টালিও কিছুটা নিচের দিকে এখন। তবে হাসপাতালগুলোতে যে সংকট তৈরি হয়েছে তা এখনো কাটেনি। অক্সিজেনের পাশাপাশি টিকার সংকটও এখন চরমে

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্প, সুনামির শঙ্কা
ফিলিস্তিনি বন্দিদের মৃত্যুদণ্ড কার্যকর করতে চায় ইসরায়েল
গাজায় অন্তর্বর্তী সরকারের নেতৃত্বে থাকবেন ট্রাম্প, যুদ্ধবিরতিতে ২০ প্রস্তাব
যুক্তরাষ্ট্রে এবার ওষুধ রপ্তানিতে ১০০ শতাংশ শুল্ক বসালেন ট্রাম্প
থালাপতি বিজয়ের জনসভায় পদদলিত হয়ে নিহত ৩৯
পাকিস্তানে ৫.৫ মাত্রার ভূমিকম্পের আঘাত
উত্তর কোরিয়া ও মিয়ানমারের ওপর যুক্তরাষ্ট্রের বড় নিষেধাজ্ঞা
ইসরায়েলকে পশ্চিম তীর দখল করতে দেব না: ট্রাম্প
শক্তিশালী ভূমিকম্পে কাঁপলো ভেনেজুয়েলা
৭৬% মার্কিনি মনে করেন, ট্রাম্প নোবেল পাওয়ার যোগ্য না