মিয়ানমারে অভ্যুত্থানবিরোধীদের সঙ্গে সংঘর্ষে ২০ পুলিশ নিহত

মিয়ানমারে অভ্যুত্থানবিরোধীদের সঙ্গে সংঘর্ষে ২০ পুলিশ নিহত
মিয়ানমারে সামরিক অভ্যুত্থানবিরোধীদের সঙ্গে সংঘর্ষে অন্তত ২০ জন পুলিশ সদস্য নিহত হয়েছেন। এসময় অভ্যুত্থানবিরোধীরা পুলিশের চার সদস্যকে জিম্মি করে। পরে পুলিশ স্টেশনটিও পুড়িয়ে দেয় তারা।

রোববার (২৩ মে) দেশটির পূর্বাঞ্চলীয় শান রাজ্যের একটি পুলিশ স্টেশনে এ সংঘর্ষের ঘটনাটি ঘটে।

অন্য একটি বিদ্রোহী গোষ্ঠী দাবি করেছে, কায়া রাজ্যে তাদের সঙ্গে সংঘর্ষে আইনশৃঙ্খলা বাহিনীর অন্তত ১৩ জন সদস্য নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও চার জন।

রোববারের এ সংঘর্ষ শুরু হওয়ার পর থেকে বাড়তি সতর্কতা নিয়েছে মিয়ানমার পুলিশ। শহরের নানা স্থানে ট্যাংক ও হেলিকপ্টার নিয়ে মহড়া দিচ্ছে তারা।

নতুন এ সংঘর্ষ শুরু হয় সম্প্রতি ক্ষমতাসীন জান্তা সরকার সমর্থিত নির্বাচন কমিশন অং সান সু চির দলকে বিলুপ্ত ঘোষণা করার উদ্যোগের পর থেকে। নির্বাচন কমিশনের দাবি, গত বছরের নভেম্বরে যে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল তাতে জালিয়াতি করেছে ন্যাশনাল লিগ ফর ডেমোক্র্যাসি-এনএলডি। কয়েকটি রাজনৈতিক দলের সঙ্গে বৈঠকের পর এই সিদ্ধান্ত নেয়া হয়। তবে ওই বৈঠকে এনএলডিসহ বেশ কয়েকটি দল অংশগ্রহণ করেনি।

গত ১ ফেবরুয়ারি এক অভ্যুত্থানের মাধ্যমে রাষ্ট্রীয় ক্ষমতা দখল করেন দেশটির সেনাপ্রধান জেনারেল মিন অং হ্লাইং। অভ্যুত্থানের পর সু চিকে আটক করে গৃহবন্দী করা হয়। সেই থেকে তাকে একবারও জনসম্মুখে আসতে দেয়া হয়নি।

সু চির বিরুদ্ধে মামলায় যে অভিযোগ আনা হয়েছে তার মধ্যে রয়েছে, গত নভেম্বরের নির্বাচনে স্বাস্থ্যবিধি না মানা এবং অবৈধভাবে ওয়াকি-টকি রাখা। সোমবার অং সান সু চিকে আদালতে তোলার কথা রয়েছে।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্প, সুনামির শঙ্কা
ফিলিস্তিনি বন্দিদের মৃত্যুদণ্ড কার্যকর করতে চায় ইসরায়েল
গাজায় অন্তর্বর্তী সরকারের নেতৃত্বে থাকবেন ট্রাম্প, যুদ্ধবিরতিতে ২০ প্রস্তাব
যুক্তরাষ্ট্রে এবার ওষুধ রপ্তানিতে ১০০ শতাংশ শুল্ক বসালেন ট্রাম্প
থালাপতি বিজয়ের জনসভায় পদদলিত হয়ে নিহত ৩৯
পাকিস্তানে ৫.৫ মাত্রার ভূমিকম্পের আঘাত
উত্তর কোরিয়া ও মিয়ানমারের ওপর যুক্তরাষ্ট্রের বড় নিষেধাজ্ঞা
ইসরায়েলকে পশ্চিম তীর দখল করতে দেব না: ট্রাম্প
শক্তিশালী ভূমিকম্পে কাঁপলো ভেনেজুয়েলা
৭৬% মার্কিনি মনে করেন, ট্রাম্প নোবেল পাওয়ার যোগ্য না