Ortho Songbad আর্কাইভ

ভূমি মন্ত্রণালয়ের অর্থ নিষ্পত্তিকারী ব্যাংক হিসেবে কাজ করবে ‘ইউসিবি’

ভূমি মন্ত্রণালয়ের অর্থ নিষ্পত্তিকারী ব্যাংক হিসেবে কাজ করবে ‘ইউসিবি’
ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেড (ইউসিবি) এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ভূমি মন্ত্রণালয়ের মধ্যে একটি সমঝোতা স্মারক চুক্তি স্বাক্ষরিত হয়েছে। চুক্তি অনুযায়ী ভূমি মন্ত্রণালয়ের অর্থ নিষ্পত্তিকারী ব্যাংক হিসেবে কাজ করবে ‘ইউসিবি’।

সোমবার (২৪ মে) এ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী।

ইউসিবি’র ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক জনাব আরিফ কাদরী এবং ভূমি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব জনাব প্রদীপ কুমার দাস স্ব স্ব প্রতিষ্ঠানের পক্ষে চুক্তি স্বাক্ষর করেন।

এই চুক্তির আওতায় ইউসিবি, ভূমি মন্ত্রণালয়ের অর্থ নিষ্পত্তিকারী ব্যাংক হিসেবে কাজ করবে। উপায় এবং অন্যান্য এমএফএফেসের মাধ্যমে পরিশোধের সংগৃহীত অর্থ পরের দিন ইউসিবি ব্যাংকের ভূমি মন্ত্রণালয়ের নির্ধারিত ব্যাংক একাউন্টে স্থানান্তরিত হবে। এই বিষয়ে ইউসিবি ভূমি মন্ত্রণালয়কে একটি অটোমেটেড সিস্টেম এবং এমআইএস তৈরি করতে সহযোগিতা করবে।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ভূমি মন্ত্রণালয়ের সচিব জনাব মোঃ মোস্তাফিজুর রহমান পিএএ; উপ-সচিব জনাব জাহিদ হোসেন পনির; ইউসিবি’র উপ-ব্যবস্থাপনা পরিচালক ও কোম্পানি সেক্রেটারি জনাব এটিএম তাহমিদুজ্জামান, এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মোঃ সেকেন্দার-ই-আজমসহ উভয় প্রতিষ্ঠানের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

মুল সাইট থেকে

পুজিবাজার