জাপান ভ্রমণে যুক্তরাষ্ট্রের সতর্কতা জারি

জাপান ভ্রমণে যুক্তরাষ্ট্রের সতর্কতা জারি
জাপানে আবারও করোনাভাইরাস মহামারি বৃদ্ধি পাওয়ায় দেশটি ভ্রমণে নাগরিকদের জন্য সতর্কতা জারি করেছে যুক্তরাষ্ট্র। টোকিও অলিম্পিক শুরু হওয়ার মাত্র কয়েক সপ্তাহ আগে যুক্তরাষ্ট্র এই ভ্রমণ সতর্কতা জারি করেছে বলে মঙ্গলবার খবর দিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

তবে যুক্তরাষ্ট্রের অলিম্পিক কর্মকর্তারা বলেছেন, মার্কিন ক্রীড়াবিদরা টোকিও অলিম্পিক গেমসে নিরাপদে অংশ নিতে সক্ষম হবেন বলে তারা আত্মবিশ্বাসী। ইতোমধ্যে বিশ্বের বেশিরভাগ দর্শনার্থীর জাপান প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করেছে দেশটির সরকার।

বর্তমানে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা জাপানে এখনও কম হলেও গত কিছুদিন ধরে বৃদ্ধি পেতে শুরু করেছে। এর ফলে দেশটির কিছু শহরের স্বাস্থ্যসেবা ব্যবস্থার ওপর প্রচণ্ড চাপ তৈরি হয়েছে।

জাপানে এখন পর্যন্ত করোনাভাইরাস মহামারিতে আক্রান্ত হয়েছেন ৭ লাখের বেশি মানুষ এবং মারা গেছেন ১২ হাজার। যুক্তরাষ্ট্রের রোগ নিয়ন্ত্রণ কেন্দ্র (সিডিসি) বলছে, দর্শনার্থীদের জাপানে সব ধরনের ভ্রমণ এড়ানো উচিত।
জাপানের বর্তমান পরিস্থিতিতে ভ্যাকসিনের দুই ডোজ নেওয়া দর্শনার্থীরাও দেশটিতে করোনার অন্যান্য ভ্যারিয়েন্ট ছড়ানোর ঝুঁকি তৈরি করতে পারেন।

বিশ্বজুড়ে করোনাভাইরাস মহামারির কারণে বিশ্বের ১৫১টি দেশ ভ্রমণে নাগরিকদের জন্য যুক্তরাষ্ট্র সতর্কতা জারি রেখেছে। দেশটি সর্বোচ্চ চতুর্থ মাত্রার ভ্রমণ সতর্কতা জারি করেছে যেসব দেশে; তার বেশিরভাগই ইউরোপের— যেখানে করোনাভাইরাসের বিশেষ বিধি-নিষেধের মধ্যে অনেক খেলাধুলার আয়োজন চলছে।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্প, সুনামির শঙ্কা
ফিলিস্তিনি বন্দিদের মৃত্যুদণ্ড কার্যকর করতে চায় ইসরায়েল
গাজায় অন্তর্বর্তী সরকারের নেতৃত্বে থাকবেন ট্রাম্প, যুদ্ধবিরতিতে ২০ প্রস্তাব
যুক্তরাষ্ট্রে এবার ওষুধ রপ্তানিতে ১০০ শতাংশ শুল্ক বসালেন ট্রাম্প
থালাপতি বিজয়ের জনসভায় পদদলিত হয়ে নিহত ৩৯
পাকিস্তানে ৫.৫ মাত্রার ভূমিকম্পের আঘাত
উত্তর কোরিয়া ও মিয়ানমারের ওপর যুক্তরাষ্ট্রের বড় নিষেধাজ্ঞা
ইসরায়েলকে পশ্চিম তীর দখল করতে দেব না: ট্রাম্প
শক্তিশালী ভূমিকম্পে কাঁপলো ভেনেজুয়েলা
৭৬% মার্কিনি মনে করেন, ট্রাম্প নোবেল পাওয়ার যোগ্য না