Ortho Songbad আর্কাইভ

শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি ১২ জুন পর্যন্ত বাড়ানো হয়েছে: শিক্ষামন্ত্রী

শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি ১২ জুন পর্যন্ত বাড়ানো হয়েছে: শিক্ষামন্ত্রী
শিক্ষাপ্রতিষ্ঠানে চলমান ছুটি জুনের ১২ তারিখ পর্যন্ত বাড়ানো হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

বুধবার ভার্চুয়াল এক সংবাদ সম্মেলনে এ কথা জানান শিক্ষামন্ত্রী।

তিনি বলেন, ঈদের সময় ব্যাপক মানুষের চলাফেরা হয়েছে, তাতে করোনা সংক্রমণ বেড়েছে। করোনা সংক্রমণের ঊর্ধ্বগতি কোনো কোনো জেলায় বেশি। এসব মাথায় রেখে শিক্ষাপ্রতিষ্ঠানে চলমান ছুটি জুনের ১২ তারিখ পর্যন্ত বাড়ানো হয়েছে।

 

মুল সাইট থেকে

পুজিবাজার