জুনে বৈঠকে বসবেন বাইডেন-পুতিন

জুনে বৈঠকে বসবেন বাইডেন-পুতিন
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠকে বসতে যাচ্ছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন।

সুইজারল্যান্ডের জেনিভায় আগামী ১৬ জুন দুই প্রেসিডেন্টের বৈঠক হবে বলে জানিয়েছে হোয়াইট হাউজ।

যুক্তরাষ্ট্রের নির্বাচনে হস্তক্ষেপ, ইউক্রেন, সাইবার হামলা এবং রাশিয়ার নতুন পারমাণবিক অস্ত্র মোতায়েনের পদক্ষেপ নিয়ে চলমান উত্তেজনাকর পরিস্থিতির মধ্যে প্রথম মুখোমুখি বৈঠক করতে যাচ্ছেন দুই প্রেসিডেন্ট।

হোয়াইট হাউসের প্রেস সচিব জেন সাকি বলেন, গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে নেতারা আলোচনা করবেন। আমরা রুশ-মার্কিন সম্পর্কের স্থিতিশীলতা চাই।

অন্যদিকে এক বিবৃতিতে ক্রেমলিন জানিয়েছে, দ্বিপক্ষীয় বিভিন্ন ইস্যু নিয়ে আলোচনা করবেন দুই নেতা। এসব ইস্যুর মধ্যে রয়েছে পারমাণবিক স্থিতিশীলতা, করোনার বিরুদ্ধে লড়াই এবং আঞ্চলিক সংঘাত।

উন্নত দেশগুলোর জোট জি-৭ এবং ন্যাটো জোটের মিত্রদেশগুলোর সঙ্গে পরপর বৈঠক শেষে পুতিনের মুখোমুখি হতে যাচ্ছেন বাইডেন। বৈঠক শেষে জেনিভা থেকে ব্রাসেলসে যাবেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট সূত্র: রয়টার্স।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্প, সুনামির শঙ্কা
ফিলিস্তিনি বন্দিদের মৃত্যুদণ্ড কার্যকর করতে চায় ইসরায়েল
গাজায় অন্তর্বর্তী সরকারের নেতৃত্বে থাকবেন ট্রাম্প, যুদ্ধবিরতিতে ২০ প্রস্তাব
যুক্তরাষ্ট্রে এবার ওষুধ রপ্তানিতে ১০০ শতাংশ শুল্ক বসালেন ট্রাম্প
থালাপতি বিজয়ের জনসভায় পদদলিত হয়ে নিহত ৩৯
পাকিস্তানে ৫.৫ মাত্রার ভূমিকম্পের আঘাত
উত্তর কোরিয়া ও মিয়ানমারের ওপর যুক্তরাষ্ট্রের বড় নিষেধাজ্ঞা
ইসরায়েলকে পশ্চিম তীর দখল করতে দেব না: ট্রাম্প
শক্তিশালী ভূমিকম্পে কাঁপলো ভেনেজুয়েলা
৭৬% মার্কিনি মনে করেন, ট্রাম্প নোবেল পাওয়ার যোগ্য না