Ortho Songbad আর্কাইভ

সাধারণ ছুটিতে ব্যাংকে লেনদেন ১০টা থেকে ১২টা

সাধারণ ছুটিতে ব্যাংকে লেনদেন ১০টা থেকে ১২টা
করোনাভাইরাসের ব্যাপক সংক্রমণ ঠেকাতে সরকার পাঁচ দিন সাধারণ ছুটি ঘোষণা করলেও এই সময়ে খোলা থাকবে ব্যাংক, তবে সময়সূচি কমিয়ে আনা হয়েছে।

এই ছুটির দিনগুলোতে ব্যাংকগুলোতে সকাল ১০টা থেকে দুপর ১২টা পর্যন্ত লেনদেন হবে। ব্যাংক খোলা থাকবে দুপুর দেড়টা পর্যন্ত।

সরকার আগামী ২৯ মার্চ থেকে ৩ এপ্রিল পর্যন্ত সাধারণ ছুটি ঘোষণা করায় ২৬ মার্চ স্বাধীনতা দিবসের ছুটি এবং সাপ্তাহিক ছুটি মিলিয়ে টানা ১০ দিন ছুটি পাচ্ছেন সরকারি-বেসরকারি চাকরিজীবীরা।

সোমবার ছুটি ঘোষণার সংবাদ সম্মেলনে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম বলেন, ব্যাংকে ছুটির বিষয়ে বাংলাদেশ ব্যাংক নির্দেশনা দেবে।

মুল সাইট থেকে

পুজিবাজার