২ জন করোনা আক্রান্তের খবরে নেপালজুড়ে লকডাউন
বিশ্বজুড়ে করোনা আতঙ্কে তটস্থ। এমন সময় হিমালয় পাদদেশের নেপালে করোনার তেমন আঁচ লাগেনি। আজ প্রথম জানুয়ারিতে করোনাভাইরাসে আক্রান্তের পর সোমবার দ্বিতীয়জন আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে। এ ঘটনায় দেশজুড়ে লকডাউন ঘোষণা করেছে নেপাল সরকার।
মঙ্গলবার স্থানীয় সময় ভোর ৬টা থেকে ৩১ মার্চ পর্যন্ত নেপালজুড়ে লকডাউন থাকবে। দেশজুড়ে সব সিনেমা হল, সাংস্কৃতিক কেন্দ্র, স্টেডিয়াম, জাদুঘর, সুইমিংপুল বন্ধ ঘোষণা করা হয়েছে। আগামী ৩০ এপ্রিল পর্যন্ত চলবে এই নিষেধাজ্ঞা, প্রয়োজনে তা আরও বাড়ানো হতে পারে।
নেপালে করোনা আক্রান্ত দু’জনই বিদেশ ফেরত। প্রথমজন চীন ফেরত এক শিক্ষার্থী। এরপর আজ ফ্রান্স ফেরত এক কিশোরীর শরীরে পাওয়া গেছে এই ভাইরাস।