বিএনপির বিবৃতির আগেই সরকার প্রয়োজনীয় প্রস্তুতি নিয়েছে

বিএনপির বিবৃতির আগেই সরকার প্রয়োজনীয় প্রস্তুতি নিয়েছে
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর উপকূলীয় এলাকায় মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়ার বিবৃতি প্রসঙ্গে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, তার (মির্জা ফখরুল) বিবৃতির আগেই সরকার প্রয়োজনীয় প্রস্তুতি নিয়ে রেখেছে।

বুধবার (২৬ মে) তার সরকারি বাসভবনে নিয়মিত ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন। ওবায়দুল কাদের বলেন, লিপ সার্ভিস নয়, দুর্যোগ দুর্বিপাকে সবার আগে মানুষের পাশে দাঁড়ানোই আওয়ামী লীগের সংস্কৃতি ও ঐতিহ্য।

তিনি বলেন, দেশে করোনা সংক্রমণ ও মৃত্যুহার ঊর্ধ্বগতি লক্ষ্য করা যাচ্ছে, এর মধ্যে ‘ব্লাক ফাঙ্গাস’ নতুন আতঙ্ক ও উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। এখনও স্বাস্থ্যবিধি ও মাস্ক পরার ক্ষেত্রে উদাসীনতা লক্ষ্য করা যাচ্ছে, এ মুহূর্তে সবাইকে সচেতন হওয়াটা জরুরি।

মন্ত্রী বলেন, জনগণের মধ্যে উদাসীনতা অব্যাহত থাকলে করোনা সংক্রমণের ঊর্ধ্বগতি ঠেকানো সম্ভব নয়। তাই আবারও সবাইকে যার যার অবস্থান থেকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান তিনি।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

খালেদা জিয়ার সঙ্গে ফিলিস্তিনি রাষ্ট্রদূতের বৈঠক
সৎ ও যোগ্য প্রার্থীদের বিজয়ী করতে আলেমসমাজ বদ্ধপরিকর: ড. হেলাল উদ্দিন
জামায়াতের নতুন কর্মসূচি ঘোষণা
নুরকে ফোন করে স্বাস্থ্যের খোঁজ নিলেন তারেক রহমান 
আলোচিত নতুন লোগো সরিয়েছে জামায়াত
আমির হামজাকে সতর্ক করলো জামায়াতে ইসলামী
দলীয় লোগো পরিবর্তন করছে জামায়াতে ইসলামী
জনগণ সুযোগ দিলে স্বাস্থ্যসেবা দোরগোড়ায় পৌঁছানো হবে: ড. হেলাল উদ্দিন
ঐক্যবদ্ধ না হলে গুপ্ত স্বৈরাচারের আবির্ভাব হতে পারে : তারেক রহমান
নির্বাচন কমিশনের স্বচ্ছতা ও নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ হচ্ছে : সারজিস