রাজধানীর যেসব এলাকায় বৃহস্পতিবার গ্যাস থাকবে না

রাজধানীর যেসব এলাকায় বৃহস্পতিবার গ্যাস থাকবে না
গ্যাসের পাইপলাইন স্থানান্তর কাজের জন্য রাজধানীর বেশকিছু এলাকায় বৃহস্পতিবার (২৭ মে) গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

বুধবার (২৬ মে) তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড থেকে পাঠানো এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে তিতাস জানায়, এলিভেটেড এক্সপ্রেসওয়ে রুট অ্যাসাইনমেন্টের মধ্যে থাকা পাইপলাইন প্রতিস্থাপন বা অপসারণ প্রকল্পে তেজগাঁও রেলক্রসিং থেকে সোনারগাঁও হোটেল পর্যন্ত গ্যাসের পাইপলাইন স্থানান্তর করা হবে।

আরও বলা হয়, বৃহস্পতিবার সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ঢাকার তেজকুনিপাড়া, তেজগাঁও বালিকা বিদ্যালয় এলাকা, কারওয়ান বাজার, খ্রিস্টানপাড়া, সোনারগাঁও হোটেল, কাঁঠালবাগান, দিলুরোড, পরীবাগ, সোনারগাঁও রোডের পূর্বপাশ, কাঁটাবন রোডের পশ্চিম পাশের এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। এসব এলাকার আশপাশেও গ্যাসের স্বল্প চাপ থাকবে। গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য তিতাস কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

রোহিঙ্গা সংকট নিরসনে জাতিসংঘে প্রধান উপদেষ্টার ৭ প্রস্তাব
জাতিসংঘে রোহিঙ্গা ও সংখ্যালঘু বিষয়ক সম্মেলনে প্রধান উপদেষ্টা
এনসিপিকে শাপলার বিকল্প প্রতীক নিতে চিঠি দেবে ইসি
শর্ত পূরণ করেছে এনসিপিসহ দুটি দল: ইসি
স্ত্রীসহ সাবেক এমপি আলী আজমের বিরুদ্ধে মামলা করবে দুদক
ফ্যাসিস্ট শক্তি মোকাবিলা করা বড় চ্যালেঞ্জ: আইজিপি
রোহিঙ্গা পরিস্থিতি নিয়ে জাতিসংঘের উচ্চপর্যায়ের সম্মেলন আজ
দূষিত বায়ুর তালিকায় ঢাকার অবস্থান দ্বিতীয়
আজ বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
বাংলাদেশে হিন্দুবিদ্বেষী কোনো সহিংসতা নেই: প্রধান উপদেষ্টা