ইসরায়েলে দূতাবাস স্থাপন করল আরব আমিরাত

ইসরায়েলে দূতাবাস স্থাপন করল আরব আমিরাত
ইসরায়েলের রাজধানী তেল আবিবে দূতাবাস উদ্বোধন করেছে সংযুক্ত আরব আমিরাত।

রোববার (৩০ মে) আনুষ্ঠানিকভাবে দূতাবাসের উদ্বোধন করা হয়। এর মধ্য দিয়ে ২৬ বছর পর প্রথম আরব দেশ হিসেবে ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করল দেশটি। খবর পার্সটুডের।

এর আগে ১৯৯৬ সালে ‘ওয়াদি চুক্তি’র আওতায় ইসরায়েলের সঙ্গে আনুষ্ঠানিকভাবে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করেছিল জর্ডান। এরপর গত ২৬ বছরে আর কোনো আরব দেশ ইসরায়েলের সঙ্গে সরাসরি সম্পর্ক স্থাপন করেনি। যদিও অনেকে পরোক্ষভাবে দেশটির সঙ্গে সম্পর্ক বজায় রেখেছে।

গত প্রায় আট মাস ধরে ইসরায়েলের সাথে সংযুক্ত আরব আমিরাতের সম্পর্ক প্রতিষ্ঠার প্রক্রিয়া চলে আসছিল। দু'দেশের কর্মকর্তাদের মধ্যে আসা-যাওয়াও চলছিল। চলতি বছরের ১ মার্চ আমিরাতের রাষ্ট্রদূত মোহাম্মদ খাজাকে তেল আবিবে পাঠানো হয়েছিল।

হামাসের সঙ্গে ১১ দিনের যুদ্ধ নিয়েও কোনো বিবৃতি দেয়নি সংযুক্ত আরব আমিরাত। যুদ্ধ বিরতির আট দিন পর তারা আনুষ্ঠানিকভাবে ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করল।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্প, সুনামির শঙ্কা
ফিলিস্তিনি বন্দিদের মৃত্যুদণ্ড কার্যকর করতে চায় ইসরায়েল
গাজায় অন্তর্বর্তী সরকারের নেতৃত্বে থাকবেন ট্রাম্প, যুদ্ধবিরতিতে ২০ প্রস্তাব
যুক্তরাষ্ট্রে এবার ওষুধ রপ্তানিতে ১০০ শতাংশ শুল্ক বসালেন ট্রাম্প
থালাপতি বিজয়ের জনসভায় পদদলিত হয়ে নিহত ৩৯
পাকিস্তানে ৫.৫ মাত্রার ভূমিকম্পের আঘাত
উত্তর কোরিয়া ও মিয়ানমারের ওপর যুক্তরাষ্ট্রের বড় নিষেধাজ্ঞা
ইসরায়েলকে পশ্চিম তীর দখল করতে দেব না: ট্রাম্প
শক্তিশালী ভূমিকম্পে কাঁপলো ভেনেজুয়েলা
৭৬% মার্কিনি মনে করেন, ট্রাম্প নোবেল পাওয়ার যোগ্য না