বার্লিনে বোমাতঙ্কে বিমানের জরুরি অবতরণ

বার্লিনে বোমাতঙ্কে বিমানের জরুরি অবতরণ
বোমাতঙ্কের খবরে জার্মানির বার্লিনে রায়ানএয়ারের একটি যাত্রীবাহী বিমান জরুরি অবতরণ করেছে। যাত্রীবাহী বিমানটিতে ১৬০ জন আরোহী ছিল।

জার্মান পুলিশ জানিয়েছে, বিমানটি পোল্যান্ডের উদ্দেশে যাত্রা শুরুর পর জরুরি অবতরণ করেছে। তবে এ বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি।

জার্মান পত্রিকা বিল্ড জেউতুংয়ের এক প্রতিবেদনে জানানো হয়েছে, রায়ানএয়ারের একটি ফ্লাইট ডাবলিন থেকে ক্র্যাকোর উদ্দেশে যাত্রা করেছিল। বিমানটিতে ১৬০ জন আরোহী ছিল।

স্থানীয় সময় রোববার রাত ৮টার দিকে বিমানটি বার্লিনের ব্র্যান্ডেনবার্গ বিমানবন্দরে পৌঁছায়। বার্লিন থেকে পুনরায় যাত্রা করার পর বিমানে বোমাতঙ্কের খবরে এটি জরুরি অবতরণ করতে বাধ্য হয়।

জরুরি অবতরণের পর পরই উড়োজাহাজটিতে তল্লাশি চালানো হয়। বার্লিন পুলিশের এক মুখপাত্র বলেন, কর্মকর্তারা নিরাপত্তা তল্লাশি সম্পূর্ণ করেছে। সেখানে বিপজ্জনক কিছু পাওয়া যায়নি বলে উল্লেখ করা হয়েছে।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্প, সুনামির শঙ্কা
ফিলিস্তিনি বন্দিদের মৃত্যুদণ্ড কার্যকর করতে চায় ইসরায়েল
গাজায় অন্তর্বর্তী সরকারের নেতৃত্বে থাকবেন ট্রাম্প, যুদ্ধবিরতিতে ২০ প্রস্তাব
যুক্তরাষ্ট্রে এবার ওষুধ রপ্তানিতে ১০০ শতাংশ শুল্ক বসালেন ট্রাম্প
থালাপতি বিজয়ের জনসভায় পদদলিত হয়ে নিহত ৩৯
পাকিস্তানে ৫.৫ মাত্রার ভূমিকম্পের আঘাত
উত্তর কোরিয়া ও মিয়ানমারের ওপর যুক্তরাষ্ট্রের বড় নিষেধাজ্ঞা
ইসরায়েলকে পশ্চিম তীর দখল করতে দেব না: ট্রাম্প
শক্তিশালী ভূমিকম্পে কাঁপলো ভেনেজুয়েলা
৭৬% মার্কিনি মনে করেন, ট্রাম্প নোবেল পাওয়ার যোগ্য না