ফিলিস্তিনিদের সঙ্গে সব সময় আছি: প্রধানমন্ত্রী

ফিলিস্তিনিদের সঙ্গে সব সময় আছি: প্রধানমন্ত্রী
ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি হামলার নিন্দা জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘ফিলিস্তিনে যে ঘটনা ঘটেছে সেটা সত্যিই অমানবিক। সেখানে শিশুদের কান্না, মাতৃ-পিতৃহারা হয়ে ঘুরে বেড়ানো—এটা সহ্য করা যায় না। ইসরায়েল এর আগেও একের পর এক হত্যাযজ্ঞ চালিয়েছে। আমরা এই হত্যাযজ্ঞের তীব্র নিন্দাও জানিয়েছি। আমি ফিলিস্তিনিদের সঙ্গে সব সময় আছি।’

বুধবার (২ জুন) জাতীয় সংসদে প্রয়াত আইনমন্ত্রী আবদুল মতিন খসরু ও ঢাকা-১৪ আসনের সংসদ সদস্য মো. আসলামুল হকের মৃত্যুতে আনা শোক প্রস্তাবের আলোচনায় তিনি এসব কথা বলেন। আলোচনা শেষে সংসদে শোক প্রস্তাবটি গৃহীত হয়।

শেখ হাসিনা বলেন, ‘আন্তর্জাতিক বহু সংস্থা এখন আর কথা বলে না, সেটাই আমার প্রশ্ন। তবে আমরা সব সময় সহযোগিতা করছি, অতীতেও করেছি এখনো করে যাচ্ছি। আগামীতেও অবশ্যই করে যাব।’

প্রধানমন্ত্রী বলেন, ‘আসলে জীবনটাই হয়ে গেছে এমন; কবে কে কখন থাকে আর নাই হয়ে যায়, এটার কোনো হিসাব নেই। আর বিশেষ করে করোনার দ্বিতীয় ঢেউটি যখন এলো আমরা আবার চেষ্টা করলাম সেটাকে নিয়ন্ত্রণে আনতে। কিন্তু হঠাৎ করে আমাদের বর্ডার জেলাগুলোতে আবার দেখা দিয়েছে। সেখানে আবার আমরা ব্যবস্থা নিচ্ছি। আমি সবাইকে বলব, যেন স্বাস্থ্যবিধিটা সবাই মেনে চলে। এটা বাংলাদেশের সব মানুষের কাছে আমাদের একটা আহ্বান থাকবে।’

আর্কাইভ থেকে

আরও পড়ুন

রোহিঙ্গা সংকট নিরসনে জাতিসংঘে প্রধান উপদেষ্টার ৭ প্রস্তাব
জাতিসংঘে রোহিঙ্গা ও সংখ্যালঘু বিষয়ক সম্মেলনে প্রধান উপদেষ্টা
এনসিপিকে শাপলার বিকল্প প্রতীক নিতে চিঠি দেবে ইসি
শর্ত পূরণ করেছে এনসিপিসহ দুটি দল: ইসি
স্ত্রীসহ সাবেক এমপি আলী আজমের বিরুদ্ধে মামলা করবে দুদক
ফ্যাসিস্ট শক্তি মোকাবিলা করা বড় চ্যালেঞ্জ: আইজিপি
রোহিঙ্গা পরিস্থিতি নিয়ে জাতিসংঘের উচ্চপর্যায়ের সম্মেলন আজ
দূষিত বায়ুর তালিকায় ঢাকার অবস্থান দ্বিতীয়
আজ বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
বাংলাদেশে হিন্দুবিদ্বেষী কোনো সহিংসতা নেই: প্রধান উপদেষ্টা