রাজশাহী মেডিকেলে করোনায় একদিনে সর্বোচ্চ মৃত্যু

রাজশাহী মেডিকেলে করোনায় একদিনে সর্বোচ্চ মৃত্যু
প্রাণঘাতী করোনাভাইরাসে সংক্রমিত হয়ে ও করোনা উপসর্গ নিয়ে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় ১৬ জনের মৃত্যু হয়েছে।

শুক্রবার (৪ জুন) সকালে রামেক হাসপাতালের উপপরিচালক ডা. সাইফুল ফেরদৌস গণমাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় যে ১৬ জন মারা গেছে তাদের মধ্যে ১০ জনই করোনা পজিটিভ। আর উপসর্গ নিয়ে মারা গেছে ছয়জন। মৃতদের মধ্যে আইসিইউতে ভর্তি ছিল পাঁচজন, ২৫ নম্বর ওয়ার্ডে তিনজন, ২২ নম্বর ওয়ার্ডে দুজন, ৩ নম্বর ওয়ার্ডে তিনজন, ২৯ নম্বর ওয়ার্ডে দুজন ও ৩৯ নম্বর ওয়ার্ডে একজন মারা গেছেন।

তিনি আরও জানান, মৃতদের মধ্যে চাঁপাইনবাবগঞ্জ জেলার ৯জন, রাজশাহী জেলার ছয়জন ও নওগাঁ জেলার একজন। এছাড়া করোনা ওয়ার্ডে নতুন মোট ভর্তি আছেন ২২৫ জন।

অন্যদিকে, গত ২৪ ঘণ্টায় নতুন রোগী ভর্তি হয়েছে ৩২ জন। যাদের মধ্যে রাজশাহীর ১৩ জন, চাঁপাইনবাবগঞ্জের ১৫ জন, পাবনার তিনজন ও নাটোর জেলার বাসিন্দা একজন। নতুন ভাবে আক্রান্ত হয়েছেন ৮০ জন। এরমধ্যে রামেক হাসপাতালের টেস্টে আক্রান্তের সংখ্যা ২২ জন ও রাজশাহী মেডিকেল কলেজে টেস্টে ৫৮ জনের শরীরে করোনার জীবাণু ধরা পড়েছে।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ইসলামী ব্যাংকের পর্ষদ সভা
শরীয়তপুরে দুর্ধর্ষ ডাকাতি, ব্যবসায়ী আহত
জাকসুর ভোট গণনা শেষ হতে পারে বিকেল ৪টায়
নির্বাচনের জন্য দেড় লাখ পুলিশকে দেওয়া হবে বিশেষ প্রশিক্ষণ
শেষ কার্যদিবসে সূচকের পতন, সামান্য কমেছে লেনদেন
২৩ দিনে রেমিট্যান্স এলো ১৭৪ কোটি ডলার
৭ জেলায় ঝড়-বজ্রবৃষ্টির আভাস, সমুদ্রবন্দরে সতর্কতা
লেনদেনের শীর্ষে বিএসসি
আইসিবি এমপ্লয়িজ প্রভিডেন্ট এমএফ ওয়ান: স্কিম ওয়ানের সর্বোচ্চ দরপতন
দেশের রিজার্ভ কমলো