ইতালিতে ১২ বছরের বেশি বয়সীদের টিকা দেওয়া শুরু

ইতালিতে ১২ বছরের বেশি বয়সীদের টিকা দেওয়া শুরু
ইতালিতে ১২ বছরের বেশি বয়সী সবাইকে টিকা দেওয়া শুরু হয়েছে। স্থানীয় সময় গতকাল বৃহস্পতিবার থেকে টিকাদান কর্মসূচি শুরু হয়। ইউরোপে করোনাভাইরাসে বেশি সংক্রমিত দেশগুলোর মধ্যে একটি হলো ইতালি।

গত সপ্তাহে ইউরোপীয় মেডিসিনস এজেন্সি ১২ থেকে ১৫ বছর বয়সীদের জন্য ফাইজার/বায়োএনটেকের টিকা দেওয়ার বিষয়টির অনুমোদন দিয়েছে। এরপর ইতালিতে টিকা দেওয়া কার্যক্রম শুরু হলো।

নাপেলসের মেয়র লুইগি দ্য ম্যাজিসত্রিস বলেছেন, এটি একটি সুন্দর দিন। ইতালিতে টিকাদান কর্মসূচি দ্রুত চলেছে। স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, দেশটির ২৩ শতাংশ জনগণকে টিকা দেওয়া হয়েছে। ৩ কোটি ৫০ লাখের বেশি ডোজ টিকা দেওয়া হয়েছে।

স্বাস্থ্যমন্ত্রী রবার্ট স্পারেঞ্জা বলেছেন, এই কঠিন সময় পার হতে তাঁদের চেষ্টা চালিয়ে যেতে হবে।

ইতালিতে করোনায় এ পর্যন্ত ১ লাখ ২৬ হাজারের বেশি মানুষের প্রাণ গেছে। সম্প্রতি কয়েক সপ্তাহে দেশটিতে করোনার সংক্রমণ কিছুটা কমেছে। অনেক বিধিনিষেধ তুলে নেওয়া হয়েছে।

তবে এখনো দেশটিতে রাতে কারফিউ জারি আছে। জনসমাগমস্থলে মাস্ক পরা বাধ্যতামূলক করা হয়েছে। সূত্র: এএফপি।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্প, সুনামির শঙ্কা
ফিলিস্তিনি বন্দিদের মৃত্যুদণ্ড কার্যকর করতে চায় ইসরায়েল
গাজায় অন্তর্বর্তী সরকারের নেতৃত্বে থাকবেন ট্রাম্প, যুদ্ধবিরতিতে ২০ প্রস্তাব
যুক্তরাষ্ট্রে এবার ওষুধ রপ্তানিতে ১০০ শতাংশ শুল্ক বসালেন ট্রাম্প
থালাপতি বিজয়ের জনসভায় পদদলিত হয়ে নিহত ৩৯
পাকিস্তানে ৫.৫ মাত্রার ভূমিকম্পের আঘাত
উত্তর কোরিয়া ও মিয়ানমারের ওপর যুক্তরাষ্ট্রের বড় নিষেধাজ্ঞা
ইসরায়েলকে পশ্চিম তীর দখল করতে দেব না: ট্রাম্প
শক্তিশালী ভূমিকম্পে কাঁপলো ভেনেজুয়েলা
৭৬% মার্কিনি মনে করেন, ট্রাম্প নোবেল পাওয়ার যোগ্য না