Ortho Songbad আর্কাইভ

মনজুরুর রহমান পূবালী ব্যাংকের চেয়ারম্যান পুনর্নির্বাচিত

মনজুরুর রহমান পূবালী ব্যাংকের চেয়ারম্যান পুনর্নির্বাচিত
পূবালী ব্যাংক লিমিটেড পরিচালনা পর্ষদের চেয়ারম্যান হিসেবে পুনর্নির্বাচিত হয়েছেন মনজুরুর রহমান। সম্প্রতি পরিচালনা পর্ষদের ১২৮৮তম সভায় তাকে সর্বসম্মতিক্রমে চেয়ারম্যান পুনর্নির্বাচিত করা হয়।

ব্যাংকিং, ইন্স্যুরেন্স ও চা উৎপাদন ব্যবসায় সুদীর্ঘ ৫৩ বছরের অভিজ্ঞতাসম্পন্ন মনজুরুর রহমান রেমা টি কোম্পানি লিমিটেডের চেয়ারম্যান। তিনি লাফার্জ হোলসিম বাংলাদেশ লিমিটেডের স্বতন্ত্র পরিচালক ছিলেন। রহমান বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব পাবলিকলি লিস্টেড কোম্পানিজের নির্বাহী কমিটির একজন নির্বাচিত সদস্য ছিলেন।

মুল সাইট থেকে

পুজিবাজার