যুদ্ধবিরতির জন্য যুক্তরাষ্ট্রের সাহায্য চান নেতানিয়াহু

যুদ্ধবিরতির জন্য যুক্তরাষ্ট্রের সাহায্য চান নেতানিয়াহু
হামাসের সাথে ১১ দিনের যুদ্ধে ভয়াবহ রকেট হামলা রোধে ব্যর্থ হয়েছিল দখলদার ইসরায়েল। ইহুদিবাদী দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু শেষে যুদ্ধবিরতির জন্য মর্কিন যুক্তরাষ্ট্রের কাছে ধর্না দিয়েছিলেন বলে গণমাধ্যম ইয়েদিয়োথ অহরোনথ এক প্রতিবেদনে জানিয়েছে।

জানা গেছে, ফিলিস্তিনের হামাস এবং ইসলামি জিহাদ আন্দোলনের ভয়াবহ রকেট হামলার মুখে যুদ্ধের ১১তম দিনে নিরুপায় হয়ে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতা কামনা করে ইসরায়েল। যুদ্ধের বিষয়ে যা ধারণা করা হয় এক্ষেত্রে বাস্তবতা ছিল তার বিপরীতে। অর্থাৎ ইসরায়েল এই যুদ্ধ করার জন্য এবং যুদ্ধবিরোধী অর্জনের জন্য প্রচেষ্টা চালিয়েছে।

পত্রিকাটির তথ্য অনুসারে, ইসরায়েল জো বাইডেন প্রশাসনের সাথে যুদ্ধবিরতির জন্য বারবার যোগাযোগ করেছে যাতে যুক্তরাষ্ট্র মিশর এবং আরও কয়েকটি দেশের উপর চাপ সৃষ্টি করে যুদ্ধবিরতির ব্যবস্থা করে। তবে জো বাইডেন প্রশাসন এ ব্যাপারে তেমন একটা আগ্রহ দেখাননি।- পার্সটুডে।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্প, সুনামির শঙ্কা
ফিলিস্তিনি বন্দিদের মৃত্যুদণ্ড কার্যকর করতে চায় ইসরায়েল
গাজায় অন্তর্বর্তী সরকারের নেতৃত্বে থাকবেন ট্রাম্প, যুদ্ধবিরতিতে ২০ প্রস্তাব
যুক্তরাষ্ট্রে এবার ওষুধ রপ্তানিতে ১০০ শতাংশ শুল্ক বসালেন ট্রাম্প
থালাপতি বিজয়ের জনসভায় পদদলিত হয়ে নিহত ৩৯
পাকিস্তানে ৫.৫ মাত্রার ভূমিকম্পের আঘাত
উত্তর কোরিয়া ও মিয়ানমারের ওপর যুক্তরাষ্ট্রের বড় নিষেধাজ্ঞা
ইসরায়েলকে পশ্চিম তীর দখল করতে দেব না: ট্রাম্প
শক্তিশালী ভূমিকম্পে কাঁপলো ভেনেজুয়েলা
৭৬% মার্কিনি মনে করেন, ট্রাম্প নোবেল পাওয়ার যোগ্য না